ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

মেসি-সুয়ারেজে ফাইনালে বার্সার এক পা

  • আপডেট সময় : ০৯:৩৩:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০১৭
  • / 200
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এ জয়ে কোপা ডেল রের ফাইনালে এক পা দিয়ে রাখল লুইস এনরিকের শিষ্যরা। প্রথম লেগে সফরকারী হিসেবে খেলার ৭ মিনিটে অনেকটা একক প্রচেষ্টায় বার্সাকে এগিয়ে দেন উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজ।

মাঝমাঠ থেকে হাভিয়ের মাসচেরানোর বাড়ানো পাস ধরে দু’জন ডিফেন্ডারকে কাটিয়ে অ্যাতলেটিকো গোলরক্ষক মিগুয়েল ময়াকে পরাস্ত করেন সুয়ারেজ।

এরপর ৩৩ মিনিটে ব্যবধান ২-০ করেন মেসি। ২৫ গজ দূর থেকে তার বাম-পায়ের জোরালো শট ময়ার দেখা ছাড়া কিছুই করার ছিল না।

দ্বিতীয়ার্ধে ৫৯ মিনিটে অ্যান্থনি গ্রিজম্যান গোল করে অ্যাতলেটিকোকে ম্যাচে ফেরানোর সম্ভাবনা জাগিয়েছিলেন। নিখুঁত এক ফ্রি-কিক গডিনের মাথা ছুঁয়ে ব্যাকপোস্টে দাঁড়ানো গ্রিজমানের কাছে গেলে তিনি লক্ষ্যভেদ করেন।

শেষদিকে দু’দলই একাধিক গোলের সুযোগ তৈরি করেছিল। এর মধ্যে মেসির একটি ফ্রি-কিক রুখে দেন অ্যাতলেটিকো গোলরক্ষক। শেষ পর্যন্ত বার্সার ডিফেন্স অ্যাতলেটিকোর চেষ্টাকে ব্যর্থ করে দিলে জয় নিয়ে মাঠ ছাড়েন মেসিরা।

প্রথম লেগে স্বাগতিকদের বিপক্ষে এগিয়ে থাকায় ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ফিরতি লেগে সুবিধা পাবে বার্সা। ওইদিন এক শূন্য গোলের হারে দুই লেগ মিলে ড্র হলেও ফাইনালে ওঠে যাবে বার্সেলোনা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মেসি-সুয়ারেজে ফাইনালে বার্সার এক পা

আপডেট সময় : ০৯:৩৩:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০১৭