ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় ৪৬ জনের মৃত্যু, আক্রান্ত ৩২০০

  • আপডেট সময় : ০৫:৩৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০
  • / 149
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৩ হাজার ২০০ জন। এই সময়ের মধ্যে কোভিড-১৯ রোগে ৪৬ জনের মৃত্যু হয়েছে।

দেশে সব মিলিয়ে করোনায় মোট শনাক্ত হলো এ পর্যন্ত ২ লাখ ৮২ হাজার ৩৪৪ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৭৪০ জনে।

২৪ ঘণ্টায় ১৪ হাজার ৬৩০ জনের নমুনা পরীক্ষা করে নতুন শনাক্তের সংখ্যা পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ২১.৮৭ শতাংশ।

এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৩ লাখ ৬৪ হাজার ১৮৯টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ২০.৪৮%।

বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ২৩৪ জন। এখন পর্যন্ত বাংলাদেশে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৬২ হাজার ৮২৫ জন।
সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

করোনায় ৪৬ জনের মৃত্যু, আক্রান্ত ৩২০০

আপডেট সময় : ০৫:৩৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০