ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

করোনা : ‘স্টেট ইমার্জেন্সি’ ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়াল ইতালি

  • আপডেট সময় : ০২:৫৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০
  • / 158
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সাম্প্রতিক সপ্তাহগুলোতে করোনাভাইরাসের ক্রমবর্ধমান সংক্রমণের প্রেক্ষিতে ইতালিতে ভ্রমণকারীদের বাধ্যতামূলকভাবে ফেস মাস্ক পড়াসহ নানা বিধিনিষেধ আরোপ করেছে দেশটির সরকার। প্রধানমন্ত্রী জিউসেপ্পে কন্তের সভাপতিত্বে মন্ত্রিসভার এক বৈঠকে একটি ডিক্রি পাস করেছে। যাতে এসব নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ৩১ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে।

ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুসারে, গত ৬ আগস্টে নতুন সংক্রমণের সংখ্যা যেখানে ছিল প্রায় ১২ হাজার ৭০০ জন। গত বুধবার পর্যন্ত সে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ হাজার ৫৭৬ জনে। নতুন করে সংক্রমণ হওয়াসহ ইতালিতে করোনাভাইরাসে এ পর্যন্ত ৩ লাখ ৩৩ হাজার ৯৪০ জন সংক্রমিত হয়েছেন। যাদের মধ্যে ২ লাখ ৩৫ হাজার ৩০৩ জন সুস্থ হলেও ৩৬ হাজার ৬১ জনের মৃত্যু হয়েছে।

মাস্ক পড়ার বিধি নিষেধ ছাড়াও আগামী বছরের (২০২১ সাল) ৩১ জানুয়ারি পর্যন্ত স্টেটি ইমাজেন্সি বা রাষ্ট্রীয় জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধি করেছে মন্ত্রিসভা।

প্রসঙ্গত, ইতালিতে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর প্রথমবারের মতো গত ৩১ জানুয়ারি ৬ মাসের জন্য রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি করেছিল দেশটি। যা পরবর্তীতে ১৫ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল।

গত মঙ্গলবার ইতালির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরেঞ্জা সংসদে এ সংক্রান্ত একটি রিপোর্ট জমা দেয়ার পর মন্ত্রিসভা সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতের ভিত্তিতে উক্ত সিদ্ধান্তসমূহ গ্রহণ করে। ইউএনবি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

করোনা : ‘স্টেট ইমার্জেন্সি’ ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়াল ইতালি

আপডেট সময় : ০২:৫৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০