প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ
- আপডেট সময় : ১০:৩৬:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
- / 0
ম্যানচেস্টার ইউনাইটেডের রক্ষণভাগের খেলোয়াড় লিসান্দ্রো মার্টিনেজ ক্লাব কর্তৃপক্ষের কঠোর সিদ্ধান্তের মুখে পড়েছেন। দলের দলবদলনীতি নিয়ে প্রকাশ্যে বিরূপ মন্তব্য করায় তাকে বড় অঙ্কের আর্থিক জরিমানার মুখোমুখি হতে হচ্ছে। গত মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ২-০ গোলে পরাজয়ের পর মিক্সড জোনে সাংবাদিকদের সামনে তিনি ক্লাবের কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তার মতে, গ্রীষ্মকালীন দলবদলে ক্লাব পর্যাপ্ত অর্থ ব্যয় করেনি এবং মানসম্পন্ন খেলোয়াড় দলে নিতে ব্যর্থ হয়েছে। টানা পাঁচ ম্যাচে জয়হীন থাকার হতাশা থেকেই মূলত তিনি এসব কথা বলেন। ক্লাব ব্যবস্থাপনা নিয়ে প্রকাশ্যে সমালোচনা করায় তাঁকে জরিমানা করা হচ্ছে বলে জানিয়েছে।
ঘটনার জেরে বৃহস্পতিবার ক্লাব কর্মকর্তাদের সঙ্গে আলোচনার টেবিলে বসেন মার্টিনেজ। বৈঠক শেষে নিজের ভুলের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে দুঃখ প্রকাশ করেন তিনি। আর্জেন্টিনা এই ফুটবলারের দাবি, ক্লাবের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রধান কোচের সঙ্গে তার আলোচনা ইতিবাচক হয়েছে এবং ঘটনার প্রেক্ষাপট নিয়েও কথা হয়েছে। তিনি নিজেকে একজন আবেগপ্রবণ মানুষ হিসেবে উল্লেখ করে বলেন, হারের হতাশা থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি যা বলেছেন, তা অনুচিত ছিল।
২০২২ সালে ওল্ড ট্রাফোর্ডে যোগ দেওয়া এই ডিফেন্ডারের বর্তমান চুক্তির মেয়াদ চলতি মৌসুম পর্যন্ত। চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগ থাকলেও, বিভিন্ন সূত্রের দাবি, মৌসুম শেষে ওল্ড ট্রাফোর্ড ছাড়ার চিন্তা করছেন তিনি। ব্রিটিশ সাংবাদিক জেমি জ্যাকসনের প্রতিবেদনে তার এই মন্তব্যকে দলবদলের প্রক্রিয়াকে ত্বরান্বিত করার একটি কৌশল হিসেবেও দেখা হচ্ছে। ২০২২ সালের গ্রীষ্মে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়া মার্টিনেজের বর্তমান চুক্তির মেয়াদ এ মৌসুমের শেষ পর্যন্ত।
এদিকে মার্টিনেজকে দলে পেতে আগ্রহ প্রকাশ করেছে স্প্যানিশ জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদ। সাংবাদিক ডিন জোন্স ফ্ল্যাশস্কোরে দেওয়া এক প্রতিবেদনে জানিয়েছেন যে, স্প্যানিশ ক্লাবটিতে যোগদানের প্রতি লিসান্দ্রোর নিজেরও আগ্রহ রয়েছে। মাঠের পারফরম্যান্স ও মাঠের বাইরের এই বিতর্কিত মন্তব্য তাকে এখন ওল্ড ট্রাফোর্ডে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে।
























