ঢাকা ১০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি সাবেক এসবি প্রধান মনিরুলের পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ সৌদিতে হামলার ঘটনায় আটকে পড়া পাবনার ৫০ যাত্রী দেশে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় আহত ওয়াশিংটন পোস্টের সাংবাদিক কুমিল্লায় জমি নিয়ে বিরোধের জেরে যুবদল নেতার মৃত্যু

বিএনপি নেতা-কর্মীদের সাথে এখন কেউ মেয়ের বিয়ে দিতেও চায় না : হানিফ

  • আপডেট সময় : ০৯:৪৫:০৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০
  • / 225
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বিএনপি এখন এতটাই দুর্দশায় যে তাদের নেতা-কর্মীদের সাথে এখন কেউ মেয়ের বিয়ে দিতেও চায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

তিনি বলেন, ‘দলীয় পদ কেনাবেচার রাজনীতি আওয়ামী লীগ করে না, এটা বিএনপির রাজনৈতিক অভ্যাস। বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান যখন রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে দল গঠন করলেন, তখন বিভিন্ন দলের নেতাকর্মীদের টাকা দিয়ে বেচাকেনা করেছিলেন।’

শনিবার রোটারি ক্লাব অব কুষ্টিয়ার পক্ষ থেকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চারটি আইসিইউ শয্যা প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, ‘বিএনপির এখন এতটাই দুর্দশা যে সেই দলের নেতা-কর্মীদের সাথে কেউ মেয়ের বিয়ে দিতেও চায় না, তাদের সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না। বিএনপির নেতারা এখন চরম হতাশাগ্রস্ত বলেই তারা বিভিন্ন সময় ভুলভাল কথা বলছেন। বিএনপি নেতাদের কর্মকাণ্ডের কারণে জনগণ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।’

কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, জেলা প্রশাসক আসলাম হোসেন, পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত, সিভিল সার্জন ডা. এইচএম আনোয়ারুল ইসলাম, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. নুরুননাহার বেগম, জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, রোটারি ক্লাব অব কুষ্টিয়ার প্রেসিডেন্ট শামসুনাহার আলো প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিএনপি নেতা-কর্মীদের সাথে এখন কেউ মেয়ের বিয়ে দিতেও চায় না : হানিফ

আপডেট সময় : ০৯:৪৫:০৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০