ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

মার্কিন ভাইস প্রেসিডেন্ট পেন্সের চিফ অব স্টাফের করোনা শনাক্ত

  • আপডেট সময় : ০১:১৮:৪২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০
  • / 191
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের চিফ অব স্টাফ মার্ক শর্টের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন একজন মুখপাত্র।

মার্ক শর্ট করোনাভাইরাসে আক্রান্ত হলেও, নির্বাচনী প্রচারণা অব্যাহত রাখবেন ভাইস প্রেসিডেন্ট পেন্স।

পেন্সের মুখপাত্র ডেভিন ও’ম্যালি জানিয়েছেন, ভাইস প্রেসিডেন্ট এবং তার স্ত্রী ক্যারেন পেন্স দু’জনেরই করোনা পরীক্ষার ফলাফল শনিবার নেগেটিভ এসেছে এবং সুস্থ রয়েছেন।

তিনি বলেন, ‘হোয়াইট হাউসের মেডিক্যাল ইউনিটের পরামর্শ অনুযায়ী, ভাইস প্রেসিডেন্ট পেন্স সিডিসির (যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র) নির্দেশাবলী অনুসরণ করে তার কাজের সময়সূচী বজায় রাখবেন।’

এদিকে মার্ক শর্টের শরীরে করোনা শনাক্ত হওয়ায় শনিবার নির্বাচনী প্রচারণার একদিন পর মাইক পেন্স এয়ার ফোর্স টু’র মাধ্যমে ওয়াশিংটনে ফিরে আসার সময় তাকে একটি মাস্ক পরে থাকতে দেখা গেছে।

এর আগে, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ছাড়াও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন হোয়াইট হাউসের বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মার্কিন ভাইস প্রেসিডেন্ট পেন্সের চিফ অব স্টাফের করোনা শনাক্ত

আপডেট সময় : ০১:১৮:৪২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০