ঢাকা ১০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি সাবেক এসবি প্রধান মনিরুলের পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ সৌদিতে হামলার ঘটনায় আটকে পড়া পাবনার ৫০ যাত্রী দেশে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় আহত ওয়াশিংটন পোস্টের সাংবাদিক কুমিল্লায় জমি নিয়ে বিরোধের জেরে যুবদল নেতার মৃত্যু

ঢাকায় হাবিব, সিরাজগঞ্জে জয় বিজয়ী

  • আপডেট সময় : ০৯:১৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০
  • / 227
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী প্রকৌশলী তানভীর শাকিল জয় বিজয়ী হয়েছেন।

ঢাকা-১৮ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হাবিব হাসান ৭৫ হাজার ৮২০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এস এম জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ভোট ৫ হাজার ৩৬৯ ভোট।

এছাড়াও জাতীয় পার্টির মো: নাসির উদ্দিন সরকার ৩২৫ ভোট, গণফ্রন্টের কাজী মো শহিদুল্লাহ ১২৬ ভোট, বাংলাদেশ কংগ্রেস মো: ওমর ফারুক ৯১ ভোট, প্রগতিশীল গণতান্ত্রিক দলের মো: মহিবুল্লাহ বাহার ৮৭ ভোট পেয়েছেন।

উল্লেখ্য, নির্বাচনে ১৪ দশমিক ১৮ ভাগ ভোট পড়েছে বলে জানিয়েছেন ঢাক-১৮ আসনের রিটার্নিং অফিসার।

আর সিরাজগঞ্জ-১ আসনে তানভীর শাকিল জয় পেয়েছেন ১৮৮৩২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সেলিম রেজা পেয়েছেন মাত্র ৪৬৮ ভোট।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে ঢাকা-১৮ আসন শূন্য হয়। অন্যদিকে আওয়ামী লীগের প্রবীণ নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জ -১ আসনটি শূন্য হয়।

আজ বৃহস্পতিবার সংসদীয় আসন দুটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাকায় হাবিব, সিরাজগঞ্জে জয় বিজয়ী

আপডেট সময় : ০৯:১৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০