ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু

  • আপডেট সময় : ০৩:০০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০
  • / 244
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ভর্তির জন্য আবেদন আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই আবেদন চলবে ২৭ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত।

গত শুক্রবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব নাজমুল হক খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

মাউশির ওয়েবসাইটে (www.dshe.gov.bd) ভর্তির বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে।

শুধু অনলাইনে টেলিটকের ওয়েবসাইটের মাধ্যমে (https://gsa.teletalk.com.bd) আবেদন করা যাবে। ৩০ ডিসেম্বর অনলাইনে লটারির মাধ্যমে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে।

ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়, চার শতাধিক সরকারি বিদ্যালয়ের মধ্যে ঢাকা মহানগরের ৪৪টি বিদ্যালয় আছে। এবারও বিদ্যালয়গুলোকে তিনটি গুচ্ছ বা গ্রুপ (এ, বি ও সি) করে ভর্তি করা হবে।

আবেদনের সময় একজন শিক্ষার্থী সর্বাধিক পাঁচটি বিদ্যালয়ে ভর্তির পছন্দ দিতে পারবে। এখান থেকে লটারির মাধ্যমে একটি বিদ্যালয় নির্বাচন করা হবে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আগামী শিক্ষাবর্ষে মাধ্যমিক স্তরে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করার সিদ্ধান্ত নেয় সরকার। গত ২৫ নভেম্বর ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এই সিদ্ধান্তের কথা জানান।

লটারির মাধ্যমে ভর্তির কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী জানান, এবার মাধ্যমিকের শিক্ষার্থীরা সর্বাধিক পাঁচটি স্কুলে ভর্তির আবেদন করতে পারবে। এ ছাড়া এলাকাভিত্তিক ভর্তির কোটা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। আগে ৪০ শতাংশ থাকলেও এবার থেকে তা ৫০ শতাংশে উন্নীত করা হয়েছে। এতে করে প্রতিষ্ঠানগুলোর মধ্যে কিছুটা হলেও সাম্য ফিরে আসবে। সবখানেই মেধাবীরা থাকবে।

গত ১৬ মার্চ পর্যন্ত মাধ্যমিকের ক্লাস হওয়ার পর কোভিড-১৯ মহামারির কারণে ১৮ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে। করোনাভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলছে। দফায় দফায় ছুটি বাড়িয়ে তা ১৯ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু

আপডেট সময় : ০৩:০০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০