ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান

চট্টগ্রামে আজ এসএসসি পরীক্ষায় একলাখ ১৮ হাজার ২৯জন পরীক্ষার্থী

  • আপডেট সময় : ০২:৩৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০১৭
  • / 294
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধিঃ

আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। সারা দেশের পাশাপাশি চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে এবারের পাবলিক পরীক্ষায় অংশ নিয়েছে মোট এক লাখ ১৮ হাজার ২৯জন পরীক্ষার্থী। পরীক্ষা সুষ্ঠভাবে সম্পূর্ণ করতে ইতিমধ্যে সব প্রস্তুুতি শেষ করেছে বোর্ড কর্তৃপক্ষ।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এবার এসএসসি পরীক্ষায় ছাত্র সংখ্যা ৫৫ হাজার ৪৯৪, ছাত্রী ৬২ হাজার ৫৩৫ জন। এদের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ২৬ হাজার ৫৪৭ শিক্ষার্থী, মানবিক থেকে ৩৩ হাজার ৫৭৮, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৫৭ হাজার ৯০৪জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান বলেন, বৃহস্পতিবার থেকে পরীক্ষার সব প্রস্তুুতি নেয়া হয়েছে। এবার মোট এক হাজার ১০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। ১৭১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, কেন্দ্র সচিবরা পরীক্ষা কেন্দ্রে স্মার্টফোন ব্যবহার করতে পারবেন না। তারা কেবল কথা বলার জন্য সাধারণ ফোনসেট ব্যবহারের সুযোগ পাবেন। তবে কেন্দ্র সচিব ছাড়া কেন্দ্রে কোনো পর্যবেক্ষক বা পরীক্ষা সংশ্লিষ্ট কেউ কোনো ধরনের মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।

এছাড়া পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ৬০টি সাধারণ ভিজিল্যান্স টিমের পাশাপাশি ১০টি বিশেষ ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামে আজ এসএসসি পরীক্ষায় একলাখ ১৮ হাজার ২৯জন পরীক্ষার্থী

আপডেট সময় : ০২:৩৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০১৭