ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

চট্টগ্রামে বিএনপি’র সমাবেশ পন্ড, উভয়ের সংঘর্ষে পুলিশসহ আহত ১০

  • আপডেট সময় : ১০:১৬:১৪ অপরাহ্ন, সোমবার, ২৯ মার্চ ২০২১
  • / 166
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম মহানগরীর কাজীর দেউড়িস্থ নাসিমন ভবন এলাকায় পুলিশ ও বিএনপি কর্মীদের সাথে ব্যাপক সংঘর্ষে পুলিশ সহ অন্তত ১০/১২ জন আহত হয়েছে। এসময় পুলিশ বেশ কয়েক রাউন্ড গুলি চালালে বিএনপি’র সমাবেশ পন্ড হয়ে যায়। এসময় সমাবেশ থেকে নাসিমন ভবন সংলগ্ন নুর আহমদ সড়কে একটি মোটর সাইকেলসহ কয়েকটি ভ্যানগাড়ীতে আগুন ধরিয়ে দেয় বিএনপির কর্মীরা। পুলিশ নাসিমন ভবনে অভিযান চালিয়ে নগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি ও বিএনপি নেত্রী আখিঁ সুলতানা, দেওয়ান লিটাসহ অন্তত ১৫ জনকে অটক করেছে।

জব্দ কছে ৩টি মোটরসাইকেল। সোমবার (২৯ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নেজাম উদ্দিন বলেন, বিএনপির নেতাকর্মীরা রাস্তায় সমাবেশ করতে চাইলে পুলিশ তাদের নিরাপদ স্থানে পার্টি অফিসের ভিতরে সভা করতে বলেন। এনিয়ে তারা পুলিশকে ইটপাটকেল নিক্ষেপ করে বিভিন্ন গাড়িতে আগুন দেয় এবং পুলিশের উপর হামলা চালায়। তিনি বলেন আমি নিজেই এবং আমার ৩ পুলিশ আহত হয়েছে।

বিএনপি নেতাকর্মীদের দাবি, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাসিমন ভবন চত্বরে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করে নগর বিএনপি। এতে পুলিশ বাধা দেয়। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম বলেন, আমাদের শান্তিপূর্ণ মিছিলে বিনা উস্কানিতে নেতাকর্মীদের উপর পুলিশ অতর্কিতভাবে হামলা চালায় ও লাঠিচার্জ করে। এতে

বিএনপি, যুবদল ও ছাত্রদলের বেশ ক’জন নেতাকর্মী আহত হয়েছেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এসএম মেহেদী হাসান বলেন, পুলিশ দেখে তারা হঠাৎ হামলা চালায়। এতে ৫-৬ জন পুলিশ সদস্য আহত হন। পরে অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামে বিএনপি’র সমাবেশ পন্ড, উভয়ের সংঘর্ষে পুলিশসহ আহত ১০

আপডেট সময় : ১০:১৬:১৪ অপরাহ্ন, সোমবার, ২৯ মার্চ ২০২১