ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফেসবুকের সহায়তায় শেষ পর্যন্ত সুচিত্রার বিয়ে সম্পন্ন বাংলামোটরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়: বহিষ্কৃত যুবদল নেতাসহ আটক চার সিলেট-চট্টগ্রাম থেকে সরাসরি তুরস্ক ফ্লাইট চালুর আহ্বান মন্ত্রীর ইরানে অস্ত্র ঘাটতির কথা স্বীকার করলেন ট্রাম্প দেশজুড়ে অস্থিরতা সৃষ্টির পায়তারা চলছে: তারেক রহমান সালমান মুক্তাদিরের শ্বশুরের টস বন্ডের চারটি গুদাম সিলগালা দেশের দুই জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিমের কেজি ২০০ টাকা তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা

জিতেই সেমিতে ম্যানসিটি

  • আপডেট সময় : ০৩:৪৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১
  • / 165
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে হেরেও সেমিতে গেছে পিএসজি ও চেলসি। ড্র করে শেষ চারে গেল রিয়ালও। তবে ব্যতিক্রম ম্যানচেস্টার সিটি। দুই লেগেই দারুণ জয়ে সেমির খেলা নিশ্চিত করেছে ইংলিশ ক্লাবটি।

প্রথম লেগে ঘরের মাঠে ২-১ গোলে জিতেছিল ম্যানসিটি। বুধবার বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে দলটি জেতে একই ব্যবধানে। দুই লেগ মিলিয়ে ৪-২ গোলের অগ্রগামিতায় গার্দিওয়ালার কোচিংয়ে প্রথমবারের মতো সেমিতে দলটি। গত তিন আসরে ম্যানসিটি নিয়েছিল শেষ আট থেকে।

অ্যাওয়ে গোলের সুবিধা থাকায় ঘরের মাঠে ১-০ গোলে জিতলেই হতো ডর্টমুন্ডের। জুড বেলিংহ্যামের গোলে এগিয়ে গিয়ে আশাও জাগায় তারা, কিন্তু শেষ পর্যন্ত পারেনি। পেনাল্টি থেকে রিয়াদ মাহরেজ সমতা টানার পর সফরকারীদের জয়সূচক গোলটি করেন ফিল ফোডেন।

একই রাতে অন্য ম্যাচে লিভারপুলের মাঠে গোলশূন্য ড্র করে সেমিতে নাম লেখায় রিয়াল মাদ্রিদ। সেমিতে তাদের প্রতিপক্ষ চেলসি। ফাইনালে যাওয়ার লড়াইয়ে ম্যানসিটির প্রতিপক্ষ বড়ই শক্ত, পিএসজি।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জিতেই সেমিতে ম্যানসিটি

আপডেট সময় : ০৩:৪৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১