ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

ভারী বর্ষণে সৌদি আরবজুড়ে বন্যা, হাইল ও আসিরে তুষারপাত

  • আপডেট সময় : ০৪:০৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১
  • / 200
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণে বন্যা সৃষ্টি হয়েছে। অপরদিকে তুষারপাতে ঢেকেছে দেশটির উত্তরের হাইল ও দক্ষিণের আসির প্রদেশের কিছু অঞ্চল।

এর আগে শনিবার দেশটির বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে মক্কা, আল-আকিক ও অন্য অঞ্চলের ভারি বর্ষণে বন্যার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে।

অন্যদিকে উত্তর-পূর্বাঞ্চলীয় হাইল ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আসির প্রদেশের তুষারপাতে সৃষ্ট বরফের স্তুপের ছবি ও ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

সামাজিক যোগাযোগমাধ্যমের চিত্রে দেখা যায়, সৌদি আরবের বৃহত্তম আগ্নেয়গিরি ক্ষেত্র হাইলের হাররাত বানি রাশিদের পাহাড়ি অঞ্চল পুরু বরফে ঢেকে গিয়েছে।

এছাড়া আসিরের আবহা, খামিস মুশায়িত, তানুমা ও আল-নামাসসহ বিভিন্ন শহরের বাসিন্দারা তুমুল বৃষ্টিপাতের সাথে তুষারপাতও প্রত্যক্ষ করেন।

সৌদি আরবের ন্যাশনাল সেন্টার অব মেট্রোলজি জানিয়েছে, তারা জিজান, আসির, আল-বাহা ও মক্কাতে বজ্রপাত ও শিলাবৃষ্টির আশঙ্কা করছেন।

সূত্র : আল-আরাবিয়া

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারী বর্ষণে সৌদি আরবজুড়ে বন্যা, হাইল ও আসিরে তুষারপাত

আপডেট সময় : ০৪:০৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১