ঢাকা ০২:১০ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলামোটরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়: বহিষ্কৃত যুবদল নেতাসহ আটক চার সিলেট-চট্টগ্রাম থেকে সরাসরি তুরস্ক ফ্লাইট চালুর আহ্বান মন্ত্রীর ইরানে অস্ত্র ঘাটতির কথা স্বীকার করলেন ট্রাম্প দেশজুড়ে অস্থিরতা সৃষ্টির পায়তারা চলছে: তারেক রহমান সালমান মুক্তাদিরের শ্বশুরের টস বন্ডের চারটি গুদাম সিলগালা দেশের দুই জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিমের কেজি ২০০ টাকা তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া

আমেরিকাকে ‘অবন্ধুসুলভ’ দেশগুলোর তালিকায় ফেলল রাশিয়া

  • আপডেট সময় : ০১:১৭:১৮ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১
  • / 157
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আমেরিকাকে ‘অবন্ধুসুলভ’ দেশগুলোর তালিকায় স্থান দিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা রোববার রাতে এ খবর জানিয়েছেন।

তিনি বলেছেন, রাশিয়া নিজের ‘বন্ধু নয়’ এমন দেশগুলোর তালিকা তৈরি করার কাজ শুরু করেছে এবং এই তালিকায় নিঃসন্দেহে আমেরিকার নাম থাকবে। তিনি জানান, যেসব দেশ এই তালিকায় অন্তর্ভুক্ত হবে তারা তাদের কূটনৈতিক প্রতিনিধিদলগুলোতে রুশ নাগরিকদের কাজে লাগাতে পারবে না।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে এই তালিকা তৈরি করার কাজ শুরু হয়েছে বলে জানান জাখারোভা। রাশিয়ার সাথে কিছু দেশের বিদ্বেষী আচরণের কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে দাবি করেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

প্রেসিডেন্ট পুতিন গত শুক্রবার এমন একটি ডিক্রিতে সই করেন যার ফলে কিছু পশ্চিমা দেশের অবন্ধুসুলভ আচরণের জবাব দিতে রুশ সরকার বাধ্য থাকে।
সূত্র : পার্সটুডে

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আমেরিকাকে ‘অবন্ধুসুলভ’ দেশগুলোর তালিকায় ফেলল রাশিয়া

আপডেট সময় : ০১:১৭:১৮ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১