ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের দুই জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিমের কেজি ২০০ টাকা তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি

বিল-মেলিন্ডা বিচ্ছেদ, কাঠগড়ায় এই চীনা নারী

  • আপডেট সময় : ০৪:২৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১
  • / 233
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বিল ও মেলিন্ডা গেটস তাদের বিয়ের ২৭ বছর পর এসে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়ে বলেছেন, ‘জুটি হিসেবে এগিয়ে যেতে পারি এটা আমরা আর বিশ্বাস করি না।’ এক টুইট বার্তায় তারা ঘোষণা দিয়েছেন, ‘আমাদের সম্পর্কটি নিয়ে অনেক চিন্তা ভাবনা ও কাজের পর আমরা আমাদের বিয়ের সমাপ্তি টানার সিদ্ধান্ত নিয়েছি।’

তবে কেন এই বিচ্ছেদ তা নিয়ে বিশ্বজুড়ে চলছে নানা আলোচনা। সেই সূত্র ধরেই সামনে এসেছে এক চীনা নারীর নাম। যিনি পেশায় একজন অনুবাদক। নাম জে শেলি ওয়াং। চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েইবোতে দেয়া এক পোস্টে ৩৬ বছর বয়সী ওয়াং এ বিষয়ে তার বক্তব্য জানান।

খবরে বলা হয়, ওয়াং বিল গেটসের অধীনে অনুবাদকের কাজ করেন। তাকে জড়িয়ে যে গুজব অনলাইনে ছড়াচ্ছে তার প্রতিবাদ জানিয়ে বুধবার পোস্ট করেন তিনি। বিল গেটসের সঙ্গে তার কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই বলেও স্পষ্ট করেন তিনি। ওয়াং বলেন, আমি ধারণা করেছিলাম ভিত্তিহীন হওয়ায় এই গুজব নিজে থেকেই মিলিয়ে যাবে। এটি এতো সাড়া পরে যাবে আমি বুঝতেই পারিনি।

ওয়াং বর্তমানে সিয়াটলে থাকেন এবং বর্তমানে তিনি অবিবাহিত। তিনি পেশাদার অনুবাদক বা দোভাষী। তিনি কাজ করেছেন গেটস ফাউন্ডেশনসহ একাধিক বড় বড় প্রতিষ্ঠানে। গত সোমবার নিজের বিয়েবিচ্ছেদের কথা ঘোষণা করেন বিল গেটস। এরপরই নানা গুজব ছড়িয়ে পড়তে শুরু করে তাকে নিয়ে। কোথাও দায়ি করা হয় তার স্ত্রী মেলিন্ডাকে আবার কোথাও বিল গেটসকে। এরমধ্যেই ওয়াং এর সঙ্গে বিল গেটসের সম্পর্ক রয়েছে আর তার জন্যেই মেলিন্ডার সঙ্গে বিচ্ছেদ হচ্ছে তার এমন একটি গুজব বেশ বড় আকার ধারণ করে। এরপরই এমন বক্তব্য দিলেন ওয়াং। সূত্র : ডেইলি মেইল

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিল-মেলিন্ডা বিচ্ছেদ, কাঠগড়ায় এই চীনা নারী

আপডেট সময় : ০৪:২৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১