ঢাকা ১২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সালমান মুক্তাদিরের শ্বশুরের টস বন্ডের চারটি গুদাম সিলগালা দেশের দুই জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিমের কেজি ২০০ টাকা তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি

চীন থেকে এলো ৫ লাখ করোনার টিকা

  • আপডেট সময় : ০৯:২৯:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ মে ২০২১
  • / 220
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বাংলাদেশকে চীনের দেয়া উপহারের পাঁচ লাখ সিনোফার্ম টিকা ঢাকায় এসে পৌঁছেছে। ঢাকার চীনা দূতাবাস এ তথ্য জানিয়েছে।

বুধবার ভোর ৫টার দিকে টিকা নিয়ে বিমান বাহিনীর (এস-৩এজিএফ) ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

চীনা দূতাবাস সূত্র জানায়, ঢাকা পৌঁছানো এসব টিকা বুধবার বেলা সাড়ে ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় চীনের পক্ষ থেকে বাংলাদেশেকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।

এ দিকে উপহার হিসেবে পাঁচ লাখ ডোজ টিকা এলেও চীন থেকে বাণিজ্যিকভাবে বাংলাদেশের চাহিদা অনুযায়ী টিকা আসতে আরো কিছু দিন সময় লাগতে পারে।

এর আগে মঙ্গলবার দুপুরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে জানানো হয়েছিল, বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ কার্গো বিমান টিকা আনতে বেইজিং গেছে।

ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং গত সোমবার জানিয়েছিলেন, করোনা মহামারী মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা দেবে চীন। এ লক্ষ্যে পাঁচ লাখ সিনোফার্ম টিকা দেবে দেশটি। কয়েক দিন আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ টিকা ব্যবহারের জরুরি অনুমোদন দিয়েছে।

বাংলাদেশ প্রথমে অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা অনুমোদন দিয়েছিল। ভারতের মাধ্যমে এই টিকার ৩ কোটি ডোজ আনতে আগাম টাকা দিয়েছিল। ভারতে করোনার প্রকোপ বাড়ায় চুক্তির ৭০ লাখ টিকা দেয়ার পর সেটি বন্ধ করে দিয়েছে। এ অবস্থায় বাংলাদেশ প্রথম ডোজের টিকা দেয়ার পর দ্বিতীয় ডোজ দেয়া নিয়ে বিপাকে পড়ে। পরে রাশিয়ার টিকা অনুমোদন দেয়া হয়। সেগুলো আসার প্রক্রিয়ায় আছে।

পরে চীনা কোম্পানি সিনোফার্মের তৈরি করোনার টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেয়া হয়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চীন থেকে এলো ৫ লাখ করোনার টিকা

আপডেট সময় : ০৯:২৯:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ মে ২০২১