ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় আহত ওয়াশিংটন পোস্টের সাংবাদিক কুমিল্লায় জমি নিয়ে বিরোধের জেরে যুবদল নেতার মৃত্যু পাবনায় ইয়াবা-গাঁজাসহ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনায় সাংবাদিকের ওপর হামলা: তদন্তে মাঠে পুলিশ স্পেনের কাছে হুরজেট বিক্রির সংখ্যা বাড়াচ্ছে তুরস্ক মেয়ের জন্মদিন উপলক্ষে আবেগঘন পোস্ট দিলেন অভিনেতা অপূর্ব লেবাননে বিস্ফোরকবাহী ট্রাক জব্দ, কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি

করোনার উৎস খোঁজার নির্দেশ বাইডেনের

  • আপডেট সময় : ০২:৪৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১
  • / 153
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

করোনাভাইরাসের উৎস কোথায়-তা তদন্ত করে দেখতে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

এক বিবৃতিতে বাইডেন গোয়েন্দা সংস্থাগুলোকে চেষ্টা দিগুণ করার জন্য বলেছেন। এ ছাড়া ৯০ দিনের মধ্যে তার কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

২০১৯ সালের শেষের দিকে চীনের শহর উহানে কোভিড-১৯ প্রথম শনাক্ত হয়েছিল।

বিশ্বজুড়ে এখনো পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ১৭ কোটি মানুষ। এ ছাড়া মারা গেছেন অন্তত ৩৫ লাখ।

এর আগে করোনাভাইরাসের উৎপত্তির জন্য চীনের একটি বাজারের কথা বলা হয়েছিল। বিজ্ঞানীরা বলছেন, এই ভাইরাস প্রাণী থেকে মানুষের দেহে সংক্রমিত হয়েছে। তবে চীন এর তীব্র প্রতিবাদ জানিয়ে পাল্টা বলেছে, যুক্তরাষ্ট্রের গবেষণাগার থেকে করোনাভাইরাস ছড়িয়েছে।

হোয়াইট হাউজের দেয়া এক বিবৃতিতে বাইডেন বলেছেন, দায়িত্ব গ্রহণের পর করোনাভাইরাসের উৎস সম্পর্কে একটি রিপোর্ট দিতে বলেছেন তিনি।

কোনো প্রাণীর কাছ থেকে এই ভাইরাস মানবদেহে এসেছে নাকি গবেষণাগারে দুর্ঘটনা থেকে এর উৎপত্তি হয়েছে- তা জানতে চান বাইডেন।

সে রিপোর্ট পাওয়ার পর প্রেসিডেন্ট বাইডেন আরো বিস্তারিত রিপোর্ট চেয়েছেন।

বিবৃতিতে বাইডেন বলেন, এখনো পর্যন্ত মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো দুটি সম্ভাব্য উৎসের কথা বলেছে। কিন্তু তারা এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হওয়া যায়নি।

তিনি বলেন, এ বিষয়ে একটি পূণাঙ্গ, স্বচ্ছ এবং প্রমাণ-ভিত্তিক আন্তর্জাতিক তদন্ত করার জন্য চীন যাতে তাদের সব ধরণের ডেটা এবং তথ্য দিয়ে সহায়তা করে সেজন্য যুক্তরাষ্ট্র তাদের সমমনা দেশগুলোর সাথে একত্রিত হয়ে চীনের উপর চাপ প্রয়োগ করবে।

সূত্র : বিবিসি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

করোনার উৎস খোঁজার নির্দেশ বাইডেনের

আপডেট সময় : ০২:৪৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১