ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি ও ছড়ানোকে অপরাধ বললেন শাহজালালে ৪ কেজি কুশসহ ভারতীয় নাগরিক আটক অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া

ঈদের পর আবারো কঠোর বিধিনিষেধ

  • আপডেট সময় : ০৭:৪৪:১০ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১
  • / 172
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

করোনা মহামারী বিস্তার রোধকল্পে বিভিন্ন বিষয়ে সরকার আরোপিত কঠোর বিধিনিষেধ (লকডাউন) আগামী ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিল থাকার পর ২৩ জুলাই থেকে আবারো তা বাস্তবায়ন করা হবে।

এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আগামীকাল মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করা হবে বলে আজ সোমবার জানিয়েছেন প্রধান তথ্য কর্মকর্তা।

এর আগে আজ বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে চলমান কঠোর লকডাউন কিছুটা শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সিদ্ধান্ত অনুযায়ী ১৫ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত আট দিন স্বাস্থ্যবিধি মেনে এক আসন ফাঁকা রেখে চলবে সকল গণপরিবহন। এ সময় যথাযথ স্বাস্থ্যবিধি মনে খোলা থাকবে দোকানপাট ও শপিংমল।

তবে বন্ধ থাকবে সরকারি-বেসরকারি সব অফিস। কোরবানির ঈদের বিষয়টি বিবেচনা করে পশুর হাট ও মানুষের চলাচলেও কিছুটা শিথিলতা থাকবে। এছাড়া বাকি সব বিধিনিষেধ বলবৎ থাকবে।

এর আগে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে ১ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ জারি করে। যা প্রথমে ৭ জুলাই পর্যন্ত তা থাকলেও পরে তা আরো এক সপ্তাহ বাড়ানো হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঈদের পর আবারো কঠোর বিধিনিষেধ

আপডেট সময় : ০৭:৪৪:১০ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১