ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান

রাবিতে বার্ষিক উদ্ভিদবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট সময় : ০২:৫৯:০৮ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৭
  • / 250
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবি প্রতিনিধি:
বাংলাদেশ উদ্ভিদবিজ্ঞান সমিতির বার্ষিক উদ্ভিদবিজ্ঞান সম্মেলন-২০১৬ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে ‘স্ট্যাটাস, পলিসি এন্ড ম্যানেজমেন্ট অব প্ল্যান্ট ডাইভারসিটি ইন বাংলাদেশ’ শীর্ষক দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন।

বাংলাদেশ উদ্ভিদবিজ্ঞান সমিতির সহ-সভাপতি প্রফেসর মো. আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান এবং জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর সাইফুল ইসলাম ফারুকী।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাঁদের বক্তৃতায় এই সম্মেলন বাংলাদেশ উদ্ভিদবৈচিত্র্যের বর্তমান অবস্থা, তা সংরক্ষণে নীতি প্রণয়ন ও এর ব্যবস্থাপনা সম্পর্কে দিক-নিদের্শনামূলক কর্মকৌশল গ্রহণে সহায়ক হবে বলে প্রত্যাশা ব্যাক্ত করেন।

এই সম্মেলনে বাংলাদেশ ও বিদেশ থেকে প্রায় দুই শত উদ্ভিদবিজ্ঞানী, পরিবেশবিদ, শিক্ষক, গবেষক ও সংশ্লিষ্ট ক্ষেত্রের পেশাজীবী অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাবিতে বার্ষিক উদ্ভিদবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:৫৯:০৮ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৭