ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

অ্যামাজনকে ২০২ কোটি টাকা জরিমানা

  • আপডেট সময় : ১১:০৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১
  • / 276
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ছাড়পত্র পেতে তথ্য গোপন করার অভিযোগে আমেরিকার ই-কমার্স সংস্থা অ্যামাজনকে ২০২ কোটি টাকা জরিমানা করেছে ভারতের প্রতিযোগিতা কমিশন (সিসিআই)।

ফিউচার কুপনস প্রাইভেট লিমিটেডের সাথে আমেরিকার বহুজাতিকের দুই বছরের পুরনো চুক্তিকেও আপাতত স্থগিত ঘোষণা করেছে সিসিআই।

শুক্রবার ৫৭ পাতার নির্দেশনায় সিসিআই জানিয়েছে, একাধিক বিধি লঙ্ঘন করে তথ্য গোপন করার কারণে অ্যামাজনের সাথে ফিউচার কুপনসের চুক্তি পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত স্থগিত থাকবে। সিসিআই বিধি লঙ্ঘনের ব্যাখ্যা হিসেবে জানিয়েছে, অ্যামাজন ইচ্ছাকৃত ভাবে তথ্য গোপন করে গিয়েছে, যাতে প্রতিযোগিতা কমিশনের ছাড়পত্র মিলতে সমস্যা না হয়। এই কারণে অ্যামাজনকে ২০২ কোটি টাকা জরিমানা করেছে সিসিআই। এই সময়ের মধ্যে সিসিআই ওই চুক্তিপত্র আবার খতিয়ে দেখবে। ততদিন পর্যন্ত চুক্তি স্থগিত থাকবে।

আগেই অ্যামাজনের সাথে আইনি যুদ্ধে জড়িয়েছে এক সময়ের অংশীদার ফিউচার। সিসিআইয়ের শুক্রবারের রায়ের পর তা নতুন মাত্রা পেল বলে মনে করছে সংশ্লিষ্টরা।

অ্যামাজনের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছে, ‘সংস্থা ভারতের প্রতিযোগিতা কমিশনের এই সংক্রান্ত নির্দেশনা পড়ে দেখছে। তার পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।’

২০১৯ সালে অ্যামাজনের সাথে ফিউচার কুপনসের চুক্তিতে ছাড়পত্র দেয়ার সময় সিসিআই উল্লেখ করেছিল, অধিগ্রহণকারী (এ ক্ষেত্রে অ্যামাজন) ভুল তথ্য দিলে তৎক্ষণাৎ ছাড়পত্র রদ করা হবে।

গত ২৯ নভেম্বর সুপ্রিম কোর্ট অ্যামাজনকে দুই সপ্তাহ বাড়তি সময় দিয়েছিল। সেই সময়ের মধ্যে আমেরিকার ই-কমার্স সংস্থাকে দাবির সপক্ষে তথ্য প্রমাণসহ হাজির হতে হত।

শুক্রবার এই নির্দেশের পর অ্যামাজনের পদক্ষেপ কী হয় সেটাই এখন দেখার বিষয়।

সূত্র : আনন্দবাজার

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অ্যামাজনকে ২০২ কোটি টাকা জরিমানা

আপডেট সময় : ১১:০৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১