ঢাকা ১১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

স্বামী করোনা আক্রান্ত, শিক্ষামন্ত্রী আইসোলেশনে

  • আপডেট সময় : ০৯:৫৬:২১ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২
  • / 207
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী বিশিষ্ট আইনজীবী ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ড সদস্য ড. তৌফিক নেওয়াজ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার করোনাভাইরাস পজিটিভ ফল আসার পর সেলফ আইসোলেশনে আছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

রোববার দুপুরে বিষয়টি জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এমএ খায়ের।

জানা গেছে, দীপু মনির স্বামী ড. তৌফিক নেওয়াজের শরীরে কোভিডের উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষা করাতে দেন। শনিবার রাতে করোনাভাইরাস পজিটিভ ফল আসে। এরপর থেকেই শিক্ষামন্ত্রী আইসোলেশনে আছেন।

এমএ খায়ের জানান, শিক্ষামন্ত্রীর স্বামীর কোভিড উপসর্গ ছিল। টেস্ট করানোর পর শনিবার রাতে করোনা শনাক্ত হয়। তিনি এখন নার্সদের তত্ত্বাবধানে আছেন। স্বামীর করোনা শনাক্ত হওয়ার খবরে গতকাল রাত থেকে মন্ত্রী আইসোলেশনে আছেন।

এদিকে আগামীকাল সোমবার দুপুরে বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে যোগ দেয়ার কথা রয়েছে শিক্ষামন্ত্রী দীপু মনির। আইসোলেশনে থাকায় সশরীরে অংশ না নিয়ে সংবাদ সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হবেন বলে জানিয়েছেন এমএ খায়ের।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

স্বামী করোনা আক্রান্ত, শিক্ষামন্ত্রী আইসোলেশনে

আপডেট সময় : ০৯:৫৬:২১ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২