ঢাকা ১১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

  • আপডেট সময় : ০৮:৪৭:০০ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২
  • / 277
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কেক কাটা ও ফুলেল শুভেচ্ছার মধ্য দিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিশতম প্রতিষ্ঠা দিবস ২৪ জানুয়ারি ২০২২ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক প্রাঙ্গনে উদযাপিত হয়। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মোঃ মমিনুল হক মজুমদার এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ডঃ এস এম সামছুল আলম, মানবিক ও সামাজিক অনুষদের ডীন অধ্যাপক এ এম এম হামিদুর রহমান, বাণিজ্য ও উদ্যোক্তা অনুষদের ডীন অধ্যাপক ড মোঃ মাসুম ইকবাল, পরিচালক (আন্তর্জাতিক) ডঃ মোঃ ফখরে হোসেন, পরিচালক (স্টুডেন্ট এফেয়ার্স) সৈয়দ মিজানুর রহমান, লাইব্রেরিয়ান মিলন খান ও সকল বিভাগীয় প্রধানগণসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ মোঃ মমিনুল হক মজুমদার বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা- কর্মচারি ও অভিভাবকসহ সকলের সম্মিলিত প্রচেষ্টা, সমর্থন, আকুণ্ঠ ভালবাসা ও অবদানের ফলেই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আজ বাংলাদেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে স্থান করে নিয়েছে। তিনি আগামীতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে এক নম্বর অবস্থানে দেখার অভিপ্রায় ব্যক্ত করে বলেন, এ লক্ষ্য অর্জনে গুনগত শিক্ষার পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন। বিশ্ববিদ্যালয়কে এ পর্যায়ে নিয়ে আসতে বোর্ড অব ট্রাষ্ট্রিজ এর চেয়ারম্যান ড. মোঃ সবুর খান, একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সদস্যদের অবদান ও নেতৃত্ব তিনি কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।

উল্লেখ্য, ২০০২ সালের ২৪ জানুয়ারি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ১৯৯২ এর অধীনে গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদনক্রমে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কার্যক্রম শুরু করে স্বল্প সময়ের মধ্যে দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে স্থান করে নিতে সক্ষম হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

আপডেট সময় : ০৮:৪৭:০০ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২