ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

সোমবার রাষ্ট্রপতির কাছে নাম জমা দেবে সার্চ কমিটি

  • আপডেট সময় : ১২:৫৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০১৭
  • / 255
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সোমবার নিজেদের মধ্যে চূড়ান্ত বৈঠক করে সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন সার্চ কমিটির সদস্যরা। ওইদিনই নতুন নির্বাচন কমিশনারদের নাম চূড়ান্তভাবে প্রস্তাবনা আকারে রাষ্ট্রপতির কাছে জমা দেয়া হবে।

রোববার বিকালে রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস সচিব জয়নাল আবেদীন এ তথ্য জানান।

তিনি জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় সার্চ কমিটির সদস্যরা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন।

পরদিন বিকাল সাড়ে ৩টায় কাজী রকিব উদ্দিন আহমেদের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন।

উল্লেখ্য, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত ২৫ জানুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ৬ সদস্যের সার্চ কমিটি গঠন করেন। কমিটির অন্য সদস্যরা হলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, মহাহিসাব নিরীক্ষক (সিএজি) মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শিরীণ আখতার।

কমিটি গঠনের পর গত ২৮ জানুয়ারি প্রথম বৈঠক করে সার্চ কমিটি। এরপর ৩০ জানুয়ারি দ্বিতীয় দিনে দেশের বিশিষ্ট ১২ জন নাগরিকদের সঙ্গে বৈঠক করেন তারা।

পরে ৩১ জানুয়ারি নিজেদের মধ্যে বৈঠক করে সার্চ কমিটি। যেখানে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রাপ্ত শতাধিক নামের মধ্যে ২০ জনের একটি সংক্ষিপ্ত তালিকা করা হয়। বৃহস্পতিবার তৃতীয়বারের মতো বৈঠকে বসেন কমিটির সদস্যরা। ওই বৈঠকে নাম নিয়ে আলোচনা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সোমবার রাষ্ট্রপতির কাছে নাম জমা দেবে সার্চ কমিটি

আপডেট সময় : ১২:৫৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০১৭