ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভুটানকে হারিয়ে জয় দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের সাঁথিয়ায় ভাগ্নিকে নিরাপত্তা ঘটনায়: মামা আটক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত আরও এক ভারতীয়র প্রয়াণ ষড়যন্ত্রের ফণা তুলেছে স্বৈরাচারী শক্তি: প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় ২৫ মাসে ২২৫ মৃত্যুর ঘটনা: অপরাধের স্বর্গরাজ্যে আতঙ্কিত জনজীবন শাহজালাল তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের বড় অংশীদারত্ব খুলনায় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে বিএনপি নেতার ছেলেকে মৃত্যুর ঘটনায় বিনা জামানতে ঋণ দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারসাম্যহীন নারীর মৃত্যু

সোমবার রাষ্ট্রপতির কাছে নাম জমা দেবে সার্চ কমিটি

  • আপডেট সময় : ১২:৫৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০১৭
  • / 263
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সোমবার নিজেদের মধ্যে চূড়ান্ত বৈঠক করে সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন সার্চ কমিটির সদস্যরা। ওইদিনই নতুন নির্বাচন কমিশনারদের নাম চূড়ান্তভাবে প্রস্তাবনা আকারে রাষ্ট্রপতির কাছে জমা দেয়া হবে।

রোববার বিকালে রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস সচিব জয়নাল আবেদীন এ তথ্য জানান।

তিনি জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় সার্চ কমিটির সদস্যরা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন।

পরদিন বিকাল সাড়ে ৩টায় কাজী রকিব উদ্দিন আহমেদের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন।

উল্লেখ্য, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত ২৫ জানুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ৬ সদস্যের সার্চ কমিটি গঠন করেন। কমিটির অন্য সদস্যরা হলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, মহাহিসাব নিরীক্ষক (সিএজি) মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শিরীণ আখতার।

কমিটি গঠনের পর গত ২৮ জানুয়ারি প্রথম বৈঠক করে সার্চ কমিটি। এরপর ৩০ জানুয়ারি দ্বিতীয় দিনে দেশের বিশিষ্ট ১২ জন নাগরিকদের সঙ্গে বৈঠক করেন তারা।

পরে ৩১ জানুয়ারি নিজেদের মধ্যে বৈঠক করে সার্চ কমিটি। যেখানে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রাপ্ত শতাধিক নামের মধ্যে ২০ জনের একটি সংক্ষিপ্ত তালিকা করা হয়। বৃহস্পতিবার তৃতীয়বারের মতো বৈঠকে বসেন কমিটির সদস্যরা। ওই বৈঠকে নাম নিয়ে আলোচনা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সোমবার রাষ্ট্রপতির কাছে নাম জমা দেবে সার্চ কমিটি

আপডেট সময় : ১২:৫৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০১৭