ঢাকা ১১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

পানিবন্দি এলাকায় সরকারি প্রাথমিকে পাঠদান স্থগিত রাখার নির্দেশ

  • আপডেট সময় : ০৬:০৪:৪২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২
  • / 186
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

দেশের যে সব সরকারি প্রাথমিক বিদ্যালয় পানিবন্দি হয়ে আছে, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেগুলোতে শ্রেণি পাঠদান স্থগিত রাখার জন্য নির্দেশ দিয়েছে সরকার।

রোববার প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সোহেল আহমেদ স্বাক্ষরিত এক নির্দেশনা থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় বন্যার কারণে অনেক সরকারি প্রাথমিক বিদ্যালয় জলমগ্ন হয়ে আছে। বাস্তবতার নিরিখে এসব জলমগ্ন বিদ্যালয়ে শ্রেণি পাঠদান কার্যক্রম চালু রাখা সম্ভব নয়। সারাদেশে যেসব বিদ্যালয় জলমগ্ন হয়ে আছে সেসব বিদ্যালয় বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শ্রেণি পাঠদান স্থগিত রাখার জন্য নির্দেশনা দেয়া হলো।

এতে আরো বলা হয়, জলমগ্ন বিদ্যালয়গুলোয় শ্রেণি পাঠদান স্থগিত থাকলেও শিক্ষকরা নিয়মিত বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং বিদ্যালয়ের সম্পদ রক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। বন্যাকবলিত এলাকাগুলোয় প্রাথমিক শিক্ষা অধিদফতরাধীন মাঠপর্যায়ের শিক্ষকসহ সব কর্মকর্তা ও কর্মচারী স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করবেন এবং প্রয়োজনে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের ব্যবস্থা করাসহ ত্রাণ ও পুনর্বাসন কাজে সহায়তা করবেন।

উদ্ভূত বন্যা পরিস্থিতির কারণে প্রয়োজনীয় সহযোগিতা ও সার্বক্ষণিক যোগাযোগের জন্য প্রাথমিক শিক্ষা অধিদফতরে কন্ট্রোল রুম খোলা হয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা নিয়মিত কন্ট্রোল রুমে দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করবেন। কন্ট্রোল রুম ফোন নম্বর: ০২-৫৫০৭৪৯৬৯।

প্রতিদিন সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার deadbidda@gmail.com এবং dirpolicydpe@gmail.com-এ সার্বিক পরিস্থিতির বিষয়ে রিপোর্ট পাঠাবেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পানিবন্দি এলাকায় সরকারি প্রাথমিকে পাঠদান স্থগিত রাখার নির্দেশ

আপডেট সময় : ০৬:০৪:৪২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২