ঢাকা ১০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি সাবেক এসবি প্রধান মনিরুলের পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ সৌদিতে হামলার ঘটনায় আটকে পড়া পাবনার ৫০ যাত্রী দেশে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় আহত ওয়াশিংটন পোস্টের সাংবাদিক

থাইল্যান্ড যাচ্ছেন রাজাপাকসে!

  • আপডেট সময় : ১০:৪০:৩১ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২
  • / 173
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসে বৃহস্পতিবার থাইল্যান্ড যাচ্ছেন। দুটি সূত্র এ খবর জানিয়েছে।

শ্রীলঙ্কায় বিক্ষোভের জেরে গত ১৪ জুলাই দেশ ছেড়ে পালাতে বাধ্য হন রাজাপাকসে। হাজার হাজার বিক্ষোভকারী তার বাসভবন ও কার্যালয়ে হামলা চালান। সে সময় সেনাবাহিনীর সহায়তায় পরিবার নিয়ে সিঙ্গাপুরে যান। এরপর পদত্যাগ করেন। আগামীকাল সেখান থেকে থাইল্যান্ড যাওয়ার কথা রয়েছে তার।

নাম প্রকাশ না করার শর্তে দুটি সূত্র জানায়, সাবেক প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসে বৃহস্পতিবার সিঙ্গাপুর ছেড়ে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যাচ্ছেন।

তবে এ ব্যাপারে শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রী কোনো মন্তব্য করেননি।

এই বিষয়ে থাই সরকারের নারী মুখপাত্র রাতচাদা থানাদিরেক রয়টার্সকে বলেন ‘কোনো মন্তব্য করতে চাই না’।

এদিকে শ্রীলঙ্কা ছাড়ার পর থেকে রাজাপাকসেকে জনসম্মুখে এখনো পর্যন্ত দেখা যায়নি এবং সিঙ্গাপুরের সরকার চলতি মাসে বলেছে যে, এই রাষ্ট্র তাকে বিশেষ কোনো সুযোগ-সুবিধা দেয়নি।

সূত্র : কলম্বো গেজেট

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

থাইল্যান্ড যাচ্ছেন রাজাপাকসে!

আপডেট সময় : ১০:৪০:৩১ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২