ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফতুল্লায় দুর্ঘটনায় চারজনের মৃত্যু

  • আপডেট সময় : ০৮:২৫:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০১৭
  • / 485
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারায়ণগঞ্জের ফতুল্লায় পৃথক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন নারীসহ তিনজন সড়ক দুর্ঘটনায় ও একজন ভবন নির্মাণ করার সময় মৃত্যু হয়।

রোববার রাতে ও সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত পৃথক সময়ে এসব দুর্ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক সরফুদ্দিন জানান, সোমবার বিকাল সাড়ে ৫টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাঁনমারী এলাকাতে ঢাকাগামী একটি লোহা ও রড বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট ১৬-৮০৫৯) মাঝখানে ভেঙে গেলে চালকের মৃত্যু ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।

এর আগে সকাল ১০টায় ঢাকা-পাগলা-নারায়ণগঞ্জ (পুরাতন) সড়কের ফতুল্লা মডেল থানার সামনে রাস্তা পারাপারের সময়ে বোরাক পরিবহনের একটি বাসের চাপায় (ঢাকা মেট্রো-জ ১৪-১৫৩২) চাঁন বানু (৪০) নামে এক নারীর মৃত্যু ঘটে।

নিহত চাঁন বানু ফতুল্লার চর বক্তাবলী এলাকার দেলোয়ার হোসেনের স্ত্রী।

অন্যদিকে রোববার রাতে একই সড়কের পাগলা মেরি এন্ডারসনের সামনে অজ্ঞাত ট্রাকের চাপায় হাফেজ মুসা (৩২) নামের মোটরসাইকেল আরোহীর মৃত্যু ঘটে।

এসআই সাইদুজ্জামান জানান, পাগলা শান্তি নিবাস এলাকায় সৌদি প্রবাসী শামসুল হকের বাড়িতে নির্মাণ কাজ করার সময় লোহার পাইপ উপড়ে পরে হাসান (২২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়। ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ ও বাড়ির কাউকে পাওয়া যায়নি।

ফতুল্লা মডেল থানার ওসি কামালউদ্দিন বলেন, প্রত্যেকটি ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফতুল্লায় দুর্ঘটনায় চারজনের মৃত্যু

আপডেট সময় : ০৮:২৫:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০১৭