ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি সাবেক এসবি প্রধান মনিরুলের পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ সৌদিতে হামলার ঘটনায় আটকে পড়া পাবনার ৫০ যাত্রী দেশে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় আহত ওয়াশিংটন পোস্টের সাংবাদিক

থাইল্যান্ডে ৩ মাসের বেশি থাকতে পারবেন না রাজাপাকসে

  • আপডেট সময় : ০১:২৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২
  • / 169
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

তিন মাস পর দেশে ফিরবেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। থাইল্যান্ডে ৯০ দিনের ভিসা শেষ হয়ে যাওয়ার পরে আগামী নভেম্বরে দেশে ফিরে আসবেন তিনি। কারণ অস্থায়ীভাবে অন্য কোনো দেশে আশ্রয় নেয়ার সুযোগ তার হাতে আর নেই।

স্থানীয় ডেইলি মিরর এই খবর জানিয়েছে।

রাজনৈতিক সূত্রগুলো জানায়, রাজাপাকসে আজ বৃহস্পতিবার সিঙ্গাপুর ছেড়ে থাইল্যান্ডে যাবেন। সেখানে তিনি ৯০ দিন থাকবেন। এছাড়া তিনি অন্য কোনো দেশে আর আশ্রয় চাননি।

থাই প্রধানমন্ত্রী প্রায়ুত চ্যান ও চ্যা বুধবার বিদেশী গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, গোতাবায়ে রাজাপাকসেকে মানবিক কারণে থাইল্যান্ডে প্রবেশের অনুমতি দেয়া হবে। এবং তারা প্রতিশ্রুতি দিয়েছে যে, এটি কেবল একটি অস্থায়ী অবস্থান।

শ্রীলঙ্কা সরকার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের পক্ষ থেকে সরাসরি আবেদন করেছিল এবং রাজাপাকসেকে থাইল্যান্ডে অস্থায়ীভাবে আশ্রয় দেয়ার অনুমতি চেয়েছিল।

বিক্ষোভের জেরে গত ১৪ জুলাই দেশ ছেড়ে পালাতে বাধ্য হন গোতাবায়ে রাজাপাকসে। হাজার হাজার বিক্ষোভকারী তার বাসভবন ও কার্যালয়ে হামলা চালান। এরপর ই-মেইলে পদত্যাগ করেন তিনি।

কলম্বো থেকে প্রথম মালদ্বীপ, এরপর সিঙ্গাপুর এবং এখন থাইল্যান্ড যাচ্ছেন রাজাপাকসে। দেশ ছাড়ার পর থেকেই শ্রীলঙ্কা সরকার সাময়িকভাবে তাকে সে সব দেশে থাকার ব্যবস্থা করে দিচ্ছে।

আগামী নভেম্বরে রাজাপাকসের ৯০ দিনের থাই ভিসা শেষ হয়ে যাবে।

রাজনৈতিক সূত্রগুলো বলছে, রাজাপাকসে শ্রীলঙ্কায় ফিরে আসবেন কারণ তিনি শ্রীলঙ্কার নাগরিক। নিজ দেশে থাকার সমস্ত আইনি অধিকার তার আছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

থাইল্যান্ডে ৩ মাসের বেশি থাকতে পারবেন না রাজাপাকসে

আপডেট সময় : ০১:২৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২