ঢাকা ১১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি সাবেক এসবি প্রধান মনিরুলের পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ সৌদিতে হামলার ঘটনায় আটকে পড়া পাবনার ৫০ যাত্রী দেশে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় আহত ওয়াশিংটন পোস্টের সাংবাদিক

সম্পদের হিসাব দিলেন ইমরান খান

  • আপডেট সময় : ০৮:০৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২
  • / 273
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পিটিআই চেয়ারম্যান ইমরান খান নিজের এবং তার স্ত্রী বুশরা বিবির সম্পদের হিসাব দিয়েছেন। ফয়সালাবাদে ১০৮ নাম্বার আসন থেকে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্রে সমস্ত সম্পদের হিসাব দিয়েছেন তিনি।

পাকিস্তানের নির্বাচন কমিশনকে (ইসিপি) ইমরান খান তার সম্পদের বিস্তারিত বিবরণ দিয়েছেন। তার সম্পদের মোট মূল্য ৩০৪.২ মিলিয়ন রুপির বেশি।

সম্পদের হিসাবে তিনি ভাক্কর জেলায় উত্তরাধিকারসূত্রে পাওয়া দুটি বাড়ি এবং ২৮.৫ একর জমির কথাও উল্লেখ করেছেন। এছাড়া কাগজপত্রে উল্লেখ করেছেন যে, তার কোনো গয়না নেই।

তিনি আরো উল্লেখ করেছেন যে, ইসলামাবাদে তার একটি ফ্ল্যাট ও বাণিজ্যিক প্লট রয়েছে, যেখান থেকে তিনি ১.৪ মিলিয়ন রুপি ভাড়া পান।

পিটিআই প্রধান কাগজপত্রে তার চারটি ব্যাংক অ্যাকাউন্টের কথা উল্লেখ করেছেন। তবে তিনি কোথাও বিনিয়োগ করেননি বলেও নিশ্চিত করেছেন। তার হাতে এই মুহূর্তে ১১.২২ মিলিয়ন নদগ অর্থ রয়েছে বলেও জানিয়েছেন।

এছাড়াও তার চারটি ছাগল রয়েছে। এগুলোর দাম ৫০ হাজার টাকা।

তবে মনোনয়নপত্রে তিনি তার সন্তানদের ব্যাপারে বিস্তারিত জানাননি।

স্ত্রীর সম্পদের হিসাবও দিয়েছেন ইমরান খান। পাকপাতান এবং ওকারাতে বুশরা বিবির নামে ৮৭.২৫ একর জমি আছে বলেও উল্লেখ করেন তিনি।

এছাড়া বানিগালায় তার স্ত্রীর একটি বাড়ি আছে বলেও জানান। তবে তার স্ত্রীর কোনো গয়না নেই বলে মনোনয়নপত্রে উল্লেখ করেন তিনি।

সূত্র : জিও টিভি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সম্পদের হিসাব দিলেন ইমরান খান

আপডেট সময় : ০৮:০৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২