ঢাকা ১১:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি সাবেক এসবি প্রধান মনিরুলের পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ সৌদিতে হামলার ঘটনায় আটকে পড়া পাবনার ৫০ যাত্রী দেশে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় আহত ওয়াশিংটন পোস্টের সাংবাদিক

কাবুলে নামাজের সময় মসজিদে বিস্ফোরণ, নিহত ২১

  • আপডেট সময় : ১০:৩৯:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২
  • / 169
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আফগানিস্তানের রাজধানী কাবুলে বুধবার মাগরিবের নামাজের সময় এক ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত হয়েছে। উত্তর কাবুলে ওই বিস্ফোরণে আরো অন্তত ৪০ জন আহত হয়েছে।

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান রয়টার্সকে বলেন, মসজিদের ভেতরে একটি বিস্ফোরণ ঘটেছে। অনেক হতাহত হয়েছে। তবে হতাহতের সংখ্যা এখনো পরিষ্কার নয়।

অবশ্য, খভরে বলা হয়, অন্তত ২১ জন নিহত এবং ৪০ জনের বেশি আহত হয়েছে। বিস্ফোরণটি এতই শক্তিশালী ছিল যে আশপাশের বাড়ির জানালর কাচ পর্যন্ত ভেঙে যায়।

খবরে প্রকাশ, নিহতদের মধ্যে ওই মসজিদের ইমামও আছেন।

ঘটনাস্থলে দ্রুত অ্যাম্বুল্যান্স পৌঁছয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।

এক তালিবান কর্মকর্তা জানিয়েছেন, কাবুলের খাইরখানা এলাকায় মসজিদে নামাজ চলাকালীন এই বিস্ফোরণ হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কাবুলে নামাজের সময় মসজিদে বিস্ফোরণ, নিহত ২১

আপডেট সময় : ১০:৩৯:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২