ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি সাবেক এসবি প্রধান মনিরুলের পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ সৌদিতে হামলার ঘটনায় আটকে পড়া পাবনার ৫০ যাত্রী দেশে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় আহত ওয়াশিংটন পোস্টের সাংবাদিক

ভারতে ডোভালের নিরাপত্তায় গলদ, চাকরি গেল ৩ জওয়ানের

  • আপডেট সময় : ১০:৪২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২
  • / 191
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ভারতে খোদ জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নিরাপত্তায় গাফিলতি দেখা গেছে। সেই অভিযোগে চাকরি খোয়ালেন তিনজন সিআইএসএফ জওয়ান। কর্তব্যে গাফিলতির অভিযোগে সিআইএসএফ-এর দু’জন পদস্থ কর্মকর্তাকে বদলিও করা হয়েছে।

ঘটনার সূত্রপাত চলতি বছরের গোড়ার দিকে। ১৬ ফেব্রুয়ারি স্থানীয় সময় সকাল সাড়ে ৭টা নাগাদ ডোভালের বাড়িতে গাড়ি চালিয়ে ঢোকার চেষ্টা করেন বেঙ্গালুরুর এক ব্যক্তি। সেই সময় ওই তিনজন জওয়ান ডোভালের বাড়ির সামনে প্রহরায় নিযুক্ত ছিলেন। এই ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে একটি কমিটি গঠন করে সিআইএসএফ। সেই কমিটিই কর্তব্যে গাফিলতির অভিযোগে তিন জওয়ান এবং দুই পদস্থ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করে।

ওই সুপারিশ মেনেই তিন জওয়ানকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। ডিআইজি পদমর্যাদার এক কর্মকর্তঅ ও তার অধস্তন এক কর্মকর্তাকে অন্যত্র বদলি করে সিআইএসএফ কর্তৃপক্ষ। বুধবার সিআইএসএফ-এর তরফে তাদের এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে ডোভাল জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেয়ে থাকেন। সিআইএসএই-এর স্পেশাল সার্ভিস গ্রুপ তার নিরাপত্তার দায়িত্বে থাকে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারতে ডোভালের নিরাপত্তায় গলদ, চাকরি গেল ৩ জওয়ানের

আপডেট সময় : ১০:৪২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২