ঢাকা ১১:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি সাবেক এসবি প্রধান মনিরুলের পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ সৌদিতে হামলার ঘটনায় আটকে পড়া পাবনার ৫০ যাত্রী দেশে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় আহত ওয়াশিংটন পোস্টের সাংবাদিক

রাশিয়ার সেনা মহড়ায় চীন ও ভারত!

  • আপডেট সময় : ১০:৩৫:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২
  • / 171
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইউক্রেন যুদ্ধের মধ্যেই সামরিক মহড়ার আয়োজন করেছে রাশিয়া। আগামী ৩০ অগাস্ট থেকে ৫ সেপ্টেম্বর রাশিয়ার পূর্ব প্রান্তে এই মহড়া হওয়ার কথা। যার নাম দেয়া হয়েছে ভস্তক সেনা মহড়া। সেখানেই যোগ দেবে চীন। যোগ দেয়ার কথা ভারতেরও।

বুধবার একটি বিবৃতি দিয়েচীন জানিয়েছে, রাশিয়ার আয়োজিত ওই সেনা মহড়ায় তারা যোগ দেবে। এর সঙ্গে ইউক্রেন যুদ্ধের কোনো সম্পর্ক নেই। এই মহড়ায় যোগ দিলে চীনের সামরিক বাহিনীর কৌশলগত উন্নতি হবে বলে তারা মনে করে। এর ফলে রাশিয়ার সাথে সম্পর্কও গভীর হবে।

ভারতেরও এই মহড়ায় যোগ দেয়ার কথা। যদিও বুধবার পর্যন্ত এ বিষয়ে ভারতের সেনাবাহিনী বা সরকারের তরফে কোনো মন্তব্য করা হয়নি। ভারত রাশিয়ায় যাবে না, এমনও বলা হয়নি। বিশেষজ্ঞদের ধারণা, ভারত এই মহড়ায় অংশ নেবে। এছাড়াও বেলারুশ, তাজিকিস্তান, মঙ্গোলিয়া এই মহড়ায় যোগ দেবে। মোট ১৩টি ট্রেনিং ক্যাম্পে মহড়া হওয়ার কথা।

মহড়া ঘিরে দুটি প্রশ্ন উঠেছে ভারতে। প্রথমত, ইউক্রেন যুদ্ধের সময়ে রাশিয়ায় সেনা মহড়ায় যোগ দেয়ার অর্থ কী? এর ফলে কি ভারত কূটনৈতিক অবস্থান বদল করছে বলে পশ্চিম ধরে নেবে? পশ্চিমা দেশগুলোর সাথে এর ফলে কি ভারতের সম্পর্কে চিড় ধরবে? ইউক্রেন যুদ্ধে ভারত কোনো পক্ষকেই সমর্থন করেনি। তবে রাশিয়ার কাছ থেকে তেল কিনেছে। যা নিয়ে অ্যামেরিকা ক্ষোভ প্রকাশ করেছিল। কিন্তু ভারতের সাথে সরাসরি বিতর্কে যায়নি। কিন্তু সামরিক মহড়ায় যোগ দিলে অ্যামেরিকার কী অবস্থান হয়, সেটাই দেখার।

এদিকে চীনের সাথে লাদাখ এবং অরুণাচলে পুরোদস্তুর সংঘাতের পরিস্থিতি। লাদাখে এখনো দুই দেশের সেনার কার্যত স্ট্যান্ড অফ চলছে। এই অবস্থায় চীন এবং ভারতের সেনা কি একসাথে মহড়ায় যোগ দেবে? মোট ১৩টি ক্যাম্পে মহড়া হবে বলে রাশিয়া জানিয়েছে। তাহলে কি চীন এবং ভারতের সামরিক বাহিনী আলাদা আলাদা ক্যাম্পে যাবে? আকাশ এবং স্থলসেনা এই মহড়ায় যোগ দেবে বলে রাশিয়া জানিয়েছে।
সূত্র : ডয়চে ভেলে

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাশিয়ার সেনা মহড়ায় চীন ও ভারত!

আপডেট সময় : ১০:৩৫:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২