ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

ইউক্রেনের অস্ত্রাগারে রাশিয়ার বিস্ফোরণ

  • আপডেট সময় : ০৯:১৩:১১ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২
  • / 174
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইউক্রেনের বন্দর শহর ওডেসায় বিস্ফোরণ ঘটিয়েছে রাশিয়া। রোববার রাশিয়া জানিয়েছে, যুদ্ধজাহাজ থেকে ছোঁড়া হাইপারসনিক ক্যালিবার মিসাইলের সাহায্যে ওডেসার অস্ত্রাগারটি ধ্বংস করা হয়েছে। ওই অস্ত্রাগারেই আমেরিকার দেয়া হাইমার রকেট সিস্টেম ছিল বলে রাশিয়ার দাবি। শুধু তা-ই নয়, খারসনে ইউক্রেনের দুটি এম ৭৭৭ হাউইৎজারও তারা ধ্বংস করেছে বলে রাশিয়া জানিয়েছে। ১০০ টন ডিজেল মজুত থাকা একটি পাম্পেও বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন।

ইউক্রেনঅবশ্য এই কোনো দাবিই স্বীকার করেনি। তাদের পাল্টা দাবি, রাশিয়ার দুটি মিসাইল মাঝ আকাশেই ধ্বংস করেছে তারা। তৃতীয় মিসাইলটি একটি শস্যের গুদামে গিয়ে পড়ে। গুদামটিতে আগুন লেগে যায়। কিন্তু ঘটনায় কারো মৃত্যু হয়নি। শস্য নষ্ট হওয়া ছাড়া আর কোনো ক্ষতি হয়নি। অস্ত্রাগার ধ্বংসের কথাটি সম্পূর্ণ অস্বীকার করেছে কিয়েভ।

রোববার রাতে দৈনিক ভিডিওবার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া আরো একটি মানবাধিকার লঙ্ঘন করার প্রক্রিয়া শুরু করেছে। তার দাবি, রাশিয়া পরিকল্পনা করেছে, ইউক্রেনের যুদ্ধবন্দিদের প্রকাশ্যে বিচার হবে। মূলত মারিউপোলের কারখানা থেকে আটক করা সেনাদের সাথেই এই কাজ করা হবে বলে জেলেনস্কির আশঙ্কা।

বস্তুত, রাশিয়া আগেই জানিয়েছিল, মারিউপোলের ওই যোদ্ধারা অ্যাজব। অতিদক্ষিণপন্থী ওই যোদ্ধাদের নব্য নাৎসি বলেও দাবি করা হয়েছিল। রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের অঞ্চলে আদালত বসিয়ে তাদের বিচারও শুরু হয়েছিল। জেলেনস্কির ধারণা, এবার প্রকাশ্যে তাদের বিচার হতে পারে।
সূত্র : ডয়চে ভেলে

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইউক্রেনের অস্ত্রাগারে রাশিয়ার বিস্ফোরণ

আপডেট সময় : ০৯:১৩:১১ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২