ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

ইউক্রেনে সহায়তা বন্ধের আভাস দিল ব্রিটেন

  • আপডেট সময় : ১১:৩০:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২
  • / 160
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রুশ সেনার হামলা শুরুর পর থেকে ইউক্রেনকে প্রায় ২৩০ কোটি পাউন্ড বা ২১ হাজার ৬০০ কোটি টাকার সামরিক ও আর্থিক সহায়তা করেছে ব্রিটেন। কিন্তু এখন অর্থসঙ্কটের কারণে ইউক্রেনকে সামরিক ও আর্থিক সাহায্যে বন্ধ করতে পারে ব্রিটেন।

রোববার ব্রিটিশ সংবাদপত্র দ্য সানডে টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, চলতি বছরের শেষেই যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে দেয়া লন্ডনের সাহায্য তলানিতে পৌঁছনোর আশঙ্কা রয়েছে।

গত ফেব্রুয়ারি মাসে রুশ সেনার হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ইউক্রেনকে প্রায় ২৩০ কোটি পাউন্ড বা ২১ হাজার ৬০০ কোটি টাকার সামরিক ও আর্থিক সহায়তা দিয়েছে ব্রিটেন। লন্ডনের দেয়া এম-২৭০ মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম, ব্রিমস্টোন-১ স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র, ম্যাস্টিফ সাঁজায়া গাড়ি, এন-ল ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সফলভাবে রুশ আগ্রাসন ঠেকাতে ব্যবহার করেছে ইউক্রেন সেনা।

যুদ্ধ পরিস্থিতির মধ্যেই গত এপ্রিলে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন ইউক্রেনের রাজধানী কিভে গিয়ে দেশেটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে বৈঠক করেন। রুশ হামলা ঠেকাতে ইউক্রেনের পাশে দাঁড়ানোর কথাও ঘোষণা করেন জনসন।

কিন্তু ব্রিটিশ সরকারের একটি সূত্রে সানডে টাইমসের দাবি, মূল্যবৃদ্ধি ও আর্থিকসঙ্কট বিদায়ী ব্রিটিশ প্রধানমন্ত্রীর সেই প্রতিশ্রুতি পালনের পথে অন্তরায় হতে চলেছে। আগামী বছরের গোড়ায় ১৮ শতাংশ বৃদ্ধির লক্ষ্যমাত্রা নিয়ে এগোতে চাইছে ব্রিটিশ সরকার। সে ক্ষেত্রে ইউক্রেনকে দেয়া সাহায্যের পরিমাণ যৎসামান্য হয়ে যাবে।
সূত্র : আনন্দবাজার

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইউক্রেনে সহায়তা বন্ধের আভাস দিল ব্রিটেন

আপডেট সময় : ১১:৩০:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২