ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

বাগদাদে ছড়িয়ে পড়েছে সংঘর্ষ, নিহত ১৫

  • আপডেট সময় : ১১:৫১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২
  • / 166
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইরাকের রাজধানী বাগদাদে গুলিবিদ্ধ হয়ে অন্তত ১৫ জন নিহত এবং প্রায় ৩৫০ জন আহত হয়েছে। ইরাকের প্রভাবশালী শিয়া নেতা মুকতাদা আল-সদর রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়ার পর তার সমর্থকেরা বাগদাদের গ্রিন জোনে ঢুকে পড়ার প্রেক্ষাপটে এই সংঘর্ষ হয়।

বার্তা সংস্থা এপি ও এএফপি জানায়, নিহতের সংখ্যা অন্তত ১৫। এছাড়া আহত হয়েছে প্রায় ৩৫০ জন।

গ্রিন জোন এখন যুদ্ধক্ষেত্র
বাগদাদ থেকে আলজাজিরার মাহমুদ আবদেল ওয়াহেদ বলেন, ইরাকি রাজধানীর গ্রিন জোন এখন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। পরিস্থিতি শান্ত হওয়ার কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। নানা জায়গায় বন্দুকের আওয়াজ পাওয়া যাচ্ছে।

সীমান্ত বন্ধ করে দিয়েছে ইরান
আলজাজিরার প্রতিনিধি দোরসা জাব্বারি তেহরান থেকে জানান, ইরানি কর্তৃপক্ষ ইরাকগামী সকল ফ্লাইট বাতিল করে দিয়েছে, তার নাগরিকদেরকে ইরাক সফর থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে।

তিনি বলেন, ইরান ও ইরাকের মধ্যকার সকল সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে তেহরান কর্তৃপক্ষ।

‘আগাম নির্বাচন হবে বিপর্যয়কর’
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়েল মিডল ইস্ট ইনিশিয়েটিভের গবেষণা ফেলো মারসিনি আলশামারি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আল-সদরের দাবি মেনে নিয়ে আগামী নির্বাচন দেয়া হলে তা ইরাকি গণতন্ত্রের জন্য বিপর্যয়কর হবে।

তিনি বলেন, আগাম নির্বাচন দেয়া হলে রাজনৈতিক দলগুলোর অবস্থা বদলে যাবে।

সূত্র : আলজাজিরা ও ডেইলি সাবাহ

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাগদাদে ছড়িয়ে পড়েছে সংঘর্ষ, নিহত ১৫

আপডেট সময় : ১১:৫১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২