দিরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারের মাঝে সহায়তার চাল বিতরণ
- আপডেট সময় : ০৩:৫০:৪৩ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- / 8
সুনামগঞ্জের দিরাই উপজেলার জারলিয়া গ্রামে সোমবার রাত সাড়ে আটটার দিকে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩টি পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। অগ্নিকাণ্ডের শিকার পরিবারগুলোর পুনর্বাসনে বুধবার উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। স্থানীয় সংসদ সদস্যের বরাদ্দ থেকে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৫০ কেজি করে চাল দেওয়া হয়েছে। সুনামগঞ্জের দিরাই উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারকে সহায়তা প্রদান করেছেন উপজেলা প্রশাসন। উল্লেখ্য, সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার জারলিয়া গ্রামে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ত্রাণ সহায়তা হিসেবে শুধু চাল নয়, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে ১০ হাজার টাকার চেক, শুকনো খাবার, শাড়ি ও কম্বল দেওয়া হয়। এর পাশাপাশি বেসরকারি সংস্থা ব্র্যাক ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নগদ আট হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করেছে। প্রশাসনের পক্ষ থেকে এই সম্মিলিত সহায়তা ক্ষতিগ্রস্তদের দুর্দিন কাটিয়ে উঠতে বড় ভূমিকা রাখবে বলে স্থানীয়রা মনে করছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন, জেলা বিএনপির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু সাইদ চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সরদার, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাপ মিয়া, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছাব্বির মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক জুনায়েদ মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।
























