ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান নেতানিয়াহুর বিরুদ্ধে রোনেন বারের মানহানির মামলা নওগাঁয় বাসে ৬৪০ গ্রাম হেরোইনসহ আটক ১

টাইগারদের একাদশে আসতে পারে পরিবর্তন

  • আপডেট সময় : ০৩:২৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২
  • / 137
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

এশিয়া কাপ টি-টোয়েন্টির সমীকরণ বলে দিচ্ছে, টাইগারদের একাদশে আসতে পারে পরিবর্তন। আফগানিস্তানের সাথে গত ম্যাচেই এই দুর্বলতা স্পষ্টভাবে ঠাওর করা গেছে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, সবখানেই এই দুর্বলতা।

এশিয়া কাপে আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। দুই দলের জন্যই ম্যাচটি অস্তিত্ব রক্ষার লড়াই। কেননা আজ হেরে যাওয়া মানে নিজ দেশে ফিরে আসা।

এশিয়া কাপের আগে মাত্র দু’জন ওপেনারকে রেখে স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ। এনামুল হক বিজয় আর পারভেজ হোসেন থাকলেও ইঙ্গিত দেয়া হয় মুশফিকুর রহিমকে ওপেনিং করানো হতে পারে।

তবে ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডেতে একটা শতক হাঁকিয়ে স্কোয়াডে জায়গা করে নেয়া নাঈম শেখের জায়গা হয় একাদশেও। ফলাফল সেই আগের মতোই ব্যর্থতার। ওয়ানডে সংস্করণের ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফর্ম করে টি-টোয়েন্টি দলে জায়গা পাওয়া এনামুলও ব্যর্থ।

দলে পারভেজ হোসেন থাকলেও টি-টোয়েন্টিতে কেন নেয়া হয়নি অবশ্য এই ব্যাখ্যা দলের পক্ষ থেকে দেয়া হয়নি। তবে এই দুই ওপেনারের ব্যর্থতায় লঙ্কানদের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে সুযোগ হয়েও যেতে পারে এই ব্যাটারের। একাদশে ঢুকতে পারেন সাব্বির রহমানও।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ :

এনামুল হক বিজয়, পারভেজ হোসেন ইমন, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, আফিফ হোসেন, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, শেখ মেহেদী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টাইগারদের একাদশে আসতে পারে পরিবর্তন

আপডেট সময় : ০৩:২৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২