ঢাকা ০৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

রাশিয়ার সাথে এখন আর আলোচনা নয় : জেলেনস্কি

  • আপডেট সময় : ১০:২৫:৪২ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২
  • / 224
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি এখন আর রাশিয়ার সাথে আলোচনা চান না।

তিনি গতরাতে মার্কিন টিভি চ্যানেল সিএনএনকে দেয়া সাক্ষাতকারে বলেছেন, ‘আমি বর্তমানে রাশিয়ার পক্ষ থেকে গঠনমূলক আলোচনার আগ্রহ দেখছি না। আসলে আমি নিজেও এমন কারো সাথে আলোচনা করব না যিনি আলটিমেটাম দেন।’

জেলেনস্কি আরো বলেছেন, ইউক্রেনের যেসব অঞ্চল রাশিয়া দখল করেছে সেখান থেকে সেনা সরিয়ে নিলেই কেবল দুই দেশের মধ্যে সমঝোতা হতে পারে।’

গতকাল (রোববার) রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ‘রাশা-ওয়ান’ টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ইউক্রেনের সাথে আলোচনার বিরোধী নয় মস্কো। তবে কিয়েভের পক্ষ থেকে এ ক্ষেত্রে বিলম্ব করা হচ্ছে যা দুই দেশের মধ্যে সমঝোতার সম্ভাবনাকে জটিল করে তুলবে।

গত ২১ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ অভিযান চালাচ্ছে রাশিয়া। এরপরই ইউরোপ ও আমেরিকার সাথে রাশিয়ার সম্পর্কে টানাপড়েন আগের চেয়ে আরো বেড়েছে।
সূত্র : পার্সটুডে
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাশিয়ার সাথে এখন আর আলোচনা নয় : জেলেনস্কি

আপডেট সময় : ১০:২৫:৪২ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২