ঢাকা ০১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

রুশ হামলায় ৩ তুর্কি সেনা নিহত

  • আপডেট সময় : ০৬:৫১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০১৭
  • / 254
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরিয়ার উত্তরাঞ্চলে রুশ বাহিনীর ভুল বিমান হামলায় তিন তুর্কি সেনা নিহত হয়েছেন। ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তুর্কি বাহিনী বলছে, ইসলামিক স্টেটের (আইএস) সৈন্য আছে ভেবে আল-বাব শহরের কাছের একটি বাড়িতে হামলা চালানো হয়। এই হামলায় ১১ জন আহতও হয়েছেন।

এ হামলায় যারা আহত হয়েছেন তারা আইএসের হাত থেকে আল-বাব উদ্ধারে সিরীয় বিদ্রোহীদের সহযোগিতা করছিলেন।

সিরিয়া যুদ্ধে রাশিয়া ও তুরস্ক ভিন্ন পক্ষকে সমর্থন দিয়ে আসলেও গেল কয়েক সপ্তাহ তারা আইএস জঙ্গিদের লক্ষ্য করে যৌথ হামলা চালিয়ে আসছে।

রুশ হামলায় তিন তুর্কি সেনা নিহত হওয়ার পর এক বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে, ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট পুতিন। তিনি তুর্কি রাষ্ট্রপ্রধানের সঙ্গে টেলিফোনে কথাও বলছেন।

আরআইএ নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, এ ঘটনার জন্য সমন্বয়ের অভাবকেই দায়ী করেছেন ভ্লাদিমির পুতিন।

তুর্কি সেনাবাহিনী বলছে, কেন এমন হলো তা খুঁজতে তদন্তে নেমেছে দুই দেশই।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রুশ হামলায় ৩ তুর্কি সেনা নিহত

আপডেট সময় : ০৬:৫১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০১৭