ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

ইউক্রেনের অধিকৃত অঞ্চলের রাশিয়ায় যোগদানের পক্ষে বিপুল ভোট

  • আপডেট সময় : ০৯:১১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
  • / 149
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইউক্রেনের যেসব অঞ্চল রাশিয়া দখল করেছে, সেগুলোতে অনুষ্ঠিত গণভোটের ফলাফল ঘোষণা করে রুশ কর্মকর্তারা বলেছেন, এসব এলাকার লোকজন রাশিয়ার সাথে অন্তর্ভুক্তির ব্যাপারে বিপুলভাবে ভোট দিয়েছে। তবে ইউক্রেন ও তার মিত্ররা এই ‘গণভোটকে’ অবৈধ ও ভুতুরে হিসেবে অভিহিত করেছে।

দনেটস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া ও খেরসন- এই চারটি এলাকায় গণভোটের আয়োজন করেন রুশ কর্মকর্তারা। এই চারটি এলাকা ইউক্রেনের মোট আয়তনের প্রায় ১৫ ভাগ।

লুহানস্ক কর্তৃপক্ষ জানায়, রাশিয়ায় যোগদানের পক্ষে এখানকার লোকজনের ৯৮.৪ ভাগ ভোট দিয়েছে। জাপোরিঝিয়ায় এই হার ৯৩.১, খেরাসনে প্রায় ৮৭ ভাগ। আর দনেটস্কে তা ৯৯.২ ভাগ। চারটি এলাকার সকল ব্যালট গণনা করা হয়েছে বলে জানানো হয়েছে।

এই ফলাফলের প্রেক্ষাপটে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখন এসব এলাকায় ইউক্রেনের যেকোনো ধরনের হামলাকে খোদ রাশিয়ার ওপর হামলা হিসেবে অভিহিত করতে পারেন। তিনি গত সপ্তাহে বলেছেন, তিনি রাশিয়ার ‘নিজস্ব ভূখণ্ড’ রক্ষার জন্য পরমাণু অস্ত্রও ব্যবহার করতে পারেন।

ইউক্রেন বার বারই এসব ভূখণ্ড দখল করার রুশ প্রয়াসের বিরোধিতা করে আসছে।
সূত্র : আল জাজিরা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইউক্রেনের অধিকৃত অঞ্চলের রাশিয়ায় যোগদানের পক্ষে বিপুল ভোট

আপডেট সময় : ০৯:১১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২