ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

ঝাপোরিঝিয়া ও খেরসনের ‘স্বাধীনতা’ ডিক্রিতে সই পুতিনের

  • আপডেট সময় : ১১:০৩:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২
  • / 134
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ঝাপোরিঝিয়া ও খেরসন এলাকার ‘স্বাধীনতা’ ডিক্রিতে সই করেছেন। আজ শুক্রবার এলাকা দুটিকে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার সাথে সংযুক্ত করার প্রস্তুতি গ্রহণের প্রেক্ষাপটে এই ডিক্রিতে সই করা হলো।

পুতিন বৃহস্পতিবার এক প্রেসিডেন্ট ডিক্রিতে বলেন, ‘আমি ঝাপোরিঝিয়া ও খেরসনকে’ স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছি।

এই দুটি অঞ্চলের সাথে স্বঘোষিত প্রজাতন্ত্র দোনেতস্ক ও লুহানস্কও আজ শুক্রবার জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে রাশিয়ার সাথে একীভূত হতে যাচ্ছে। এসব অঞ্চলে দ্রুততার সাথে আয়োজন করা গণভোটে ৯৯ ভাগ রাশিয়ার সাথে সংযুক্ত করার পক্ষে রায় পড়ে। পুতিন গত ফেব্রুয়ারিতে দোনেতস্ক ও লুহানস্ককে স্বাধীন হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন।

স্থানীয় সময় বিকেল ৩টায় একীভূতকরণের অনুষ্ঠানটি হবে। উল্লেখ্য, আট বছর আগে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়াও দখল করে নিয়েছিল রাশিয়া।

এদিকে অস্বাভাবিক এক কঠোর ভাষায় জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্টোনিও গুটারেস রাশিয়ার সম্প্রসারণকে জাতিসঙ্ঘ সনদের পরিপন্থী হিসেবে অভিহিত করে বলেছেন, এসবের কোনো আইনগত ভিত্তি নেই।

গুটারেস রাশিয়ার পদক্ষেপকে বিপদ বাড়ানোর ব্যবস্থা হিসেবে অভিহিত করে বলেন, আধুনিক দুনিয়ায় এসবের কোনো স্থান নেই।

সূত্র : আলজাজিরা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঝাপোরিঝিয়া ও খেরসনের ‘স্বাধীনতা’ ডিক্রিতে সই পুতিনের

আপডেট সময় : ১১:০৩:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২