ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী তাজমিন মৃত্যুর ঘটনায় কক্সবাজারে মামলা দায়ের তরুণদের বিক্ষোভে কি নড়বড়ে হচ্ছে মোদির রাজনৈতিক ভাবমূর্তি? সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি

ইউক্রেনের লিম্যান শহর ছেড়ে দিয়েছে রুশ সেনারা : মস্কো

  • আপডেট সময় : ১১:৪৪:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২
  • / 150
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাশিয়া বলেছে, দেশটির সেনারা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় একটি শহর ছেড়ে চলে এসেছে। এর কারণ হিসেবে মস্কো বলেছে, ইউক্রেনের সেনাবাহিনীর হাতে অবরুদ্ধ হয়ে পড়ার হাত থেকে বাঁচতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। রাশিয়ার সেনারা ওই শহর ছেড়ে দিয়ে সুবিধাজনক ফ্রন্টের দিকে চলে গেছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার বলেছে, কৌশলগত লিম্যান শহর থেকে সেনাদের সরিয়ে সুবিধাজনক অবস্থানে নেয়া হয়েছে।

এর আগে ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছিল, তারা লিম্যান শহরে বিপুল সংখ্যক রুশ সেনাকে ঘেরাও করে ফেলেছে। গত ৩০ সেপ্টেম্বর রাশিয়া ইউক্রেনের যে চারটি অঞ্চলকে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করেছে লিম্যান তার একটির মধ্যে পড়েছে। ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে, তারা ওই শহরের কাছে প্রায় ৫,০০০ রুশ সেনাকে অবরুদ্ধ করে ফেলেছে।

শুক্রবার ইউক্রেনের চার অঞ্চলকে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করে নেন পুতিন
এর আগে দোনেস্ক অঞ্চলের জন্য ক্রেমলিনের নিয়োগকৃত নেতা শুক্রবার দাবি করেছিলেন, রুশ সেনারা ‘শক্ত অবস্থানে থেকে’ লিম্যানের নিয়ন্ত্রণ ধরে রেখেছে।

গত শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের দোনেস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিজ্জিয়াকে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করে নেন। আনুষ্ঠানিকভাবে ডিক্রি জারি করার ওই অনুষ্ঠানে ওই চার অঞ্চলের রুশ নিয়োগকৃত প্রশাসকরা উপস্থিত ছিলেন। ভ্লাদিমির পুতিন যেকোনো মূল্যে রুশ ভূখণ্ডের নিরাপত্তা রক্ষা করা হবে বলে প্রত্যয় জানিয়েছেন।

সূত্র : পার্সটুডে

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইউক্রেনের লিম্যান শহর ছেড়ে দিয়েছে রুশ সেনারা : মস্কো

আপডেট সময় : ১১:৪৪:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২