ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

ফ্রান্সে আরো মসজিদ বন্ধের দাবি কট্টর ডানপন্থী লে পেনের

  • আপডেট সময় : ১০:৩৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২
  • / 163
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ফ্রান্সের কট্টর ডানপন্থী রাজনীতিবিদ মেরিন লে পেন দেশটিতে আরো মসজিদ বন্ধের দাবি জানিয়েছেন। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিনের নির্দেশে গত দু’বছরে ২৪টি মসজিদ বন্ধ করে দেয়ার পরিপ্রেক্ষিতে তিনি এই দাবি জানান।

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এ খবর জানিয়েছে।

ফ্রান্সের বিএফএম টিভিকে দেয়া সাক্ষাৎকারে লে পেন বলেন, তিনি (ডারমানিন) কয়েকটি জায়গায় মসজিদ বন্ধ করে দিয়েছেন। তিনি একজন ধর্ম প্রচারককেও বরখাস্ত করেছেন। তবে তাকে অবশ্যই দেশের সব মসজিদ বন্ধ করতে হবে।

কেন মসজিদ বন্ধ করা হবে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সকল মুসলিমরা ‘উগ্রবাদী শক্তি’ এবং তাদের নির্বাসিত করা উচিত।

গত বছরের আগস্টে ফ্রান্সের সাংবিধানিক উচ্চ কমিটি ‘উগ্রবাদবিরোধী’ একটি বিতর্কিত আইনের অনুমোদন দেয়। মুসলমানদের বাদ দেয়া দেয়ায় এই আইন নিয়ে ব্যাপক সমালোচনা হয়।

ডানপন্থী এবং বামপন্থী আইনপ্রণেতাদের বিরোধিতা সত্ত্বেও গত গ্রীষ্মে বিলটি ন্যাশনাল অ্যাসেম্বেলিতে পাস হয়।

সূত্র : মিডল ইস্ট মনিটর
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফ্রান্সে আরো মসজিদ বন্ধের দাবি কট্টর ডানপন্থী লে পেনের

আপডেট সময় : ১০:৩৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২