ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

জেলেনস্কির আহ্বান প্রত্যাখ্যান; রাশিয়ায় হামলা চালাবে না আমেরিকা

  • আপডেট সময় : ১১:৩১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২
  • / 144
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইউক্রেন সংঘাতকে কেন্দ্র করে রাশিয়ার উপর ‘আগাম হামলা’ চালাবে না বলে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেছে আমেরিকা। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র গতকাল শনিবার ওয়াশিংটনে বলেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার চলমান সংঘাতে মার্কিন বাহিনী সরাসরি জড়িত হবে না।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ায় হামলা চালানোর জন্য আমেরিকা ও ন্যাটো জোটের প্রতি আহ্বান জানিয়ে বলেছিলেন, রাশিয়া যাতে পরমাণু অস্ত্র দিয়ে ইউক্রেনের বিরুদ্ধে হামলা করতে না পার সেজন্য রাশিয়ার পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালানো উচিত।

তার ওই আহ্বানের ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাইলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ মুখপাত্র ভেদান্ত প্যাটেল বলেন, প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন একথা স্পষ্ট করেছে যে, ইউক্রেন সংঘাতে সরাসরি জড়িয়ে যাবে না ওয়াশিংটন।

তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত আমাদের মিত্র কোনো দেশ আক্রান্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা সরাসরি যুদ্ধে জড়াব না।’ প্যাটেল দাবি করেন, এক্ষেত্রে ওয়াশিংটনের অবস্থান ‘অত্যন্ত পরিষ্কার’।

এদিকে জেলেনস্কির আহ্বানের তীব্র নিন্দা জানিয়ে রাশিয়া বলেছে, ইউক্রেনের প্রেসিডেন্ট যে ধ্বংসাত্মক ধারণা পেশ করেছেন তা কেউ বাস্তবায়ন করতে এলে গোটা বিশ্বে আগুন লেগে যাবে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট একজন ‘দানব’ যার হাত গোটা বিশ্বকে ধ্বংস করে দিতে পারে।
সূত্র : পার্সটুডে

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জেলেনস্কির আহ্বান প্রত্যাখ্যান; রাশিয়ায় হামলা চালাবে না আমেরিকা

আপডেট সময় : ১১:৩১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২