ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

কিয়েভে জার্মান কনস্যুলেটে রাশিয়ার হামলা, অন্য স্থানে নিহত ১১

  • আপডেট সময় : ০৭:২৫:৩১ অপরাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২
  • / 172
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইউক্রেনের রাজধানী কিয়েভে জার্মান কনস্যুলেট হিসেবে ব্যবহৃত একটি বহুতল ভবনে হামলা চালিয়েছে রাশিয়া। তবে এ সময় কনস্যুলেটটি খালি ছিল। সোমবার এ কথা জানিয়েছে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়।

বার্লিন জানিয়েছে, ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এ কনস্যুলেট অফিসে কোনো কর্মকর্তা থাকতেন না।

জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র সংবাদ সম্মেলনে জানান, ভবনটিতে কয়েক মাস ধরে কোনো কার্যক্রম পরিচালিত হচ্ছিল না। তবে এ হামলায় ক্ষয়ক্ষতি নির্ধারণে জার্মান সরকার কিয়েভ কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেছে।

এদিকে, সোমবার ইউক্রেন জুড়ে রাশিয়ান ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো ৬৪ জন। ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা সংস্থা এ তথ্য জানিয়েছে।

এক টেলিগ্রাম পোস্টে জানানো হয়েছে, হামলায় দেশটির চারটি অঞ্চল- লভিভ, পোলতভা, সুমি ও টার্নোপিল বিদ্যুৎহীন হয়ে পড়েছে। দেশের আরো বেশ কয়েকটি অঞ্চলেও অংশত বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

সূত্র : আলজাজিরা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কিয়েভে জার্মান কনস্যুলেটে রাশিয়ার হামলা, অন্য স্থানে নিহত ১১

আপডেট সময় : ০৭:২৫:৩১ অপরাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২