ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী

সুলতান বলকিয়াহ ঢাকা আসছেন আজ

  • আপডেট সময় : ১২:১৯:০৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২
  • / 226
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

শুক্রবার দুপুর আড়াইটার দিকে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ইউএনবিকে জানিয়েছেন, রাষ্ট্রপতি আবদুল হামিদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে সুলতানকে ২১ বন্দুকের স্যালুট ও গার্ড অব অনারের মাধ্যমে স্বাগত জানাবেন।

সফরটি মূলত ১৪ থেকে ১৬ অক্টোবরের জন্য নির্ধারিত ছিল। কিন্তু পরে এটি ১৫ থেকে ১৭ অক্টোবরের জন্য পুনর্নির্ধারণ করা হয়েছে। তবে আভাস পাওয়া যাচ্ছে যে সফরটি শেষ পর্যন্ত দু’দিনের জন্য হবে।

ব্রুনাইয়ের সুলতান হাজী হাসানাল বলকিয়াহ বাংলাদেশে প্রথম রাষ্ট্রীয় সফরে আজ শনিবার বিকেলে পৌঁছানোর কথা রয়েছে।

ব্রুনাই সুলতান বিমানবন্দর থেকে সরাসরি সাভারের জাতীয় শহীদ স্মৃতিসৌধে যাওয়ার কথা রয়েছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী সেখানে সুলতানকে স্বাগত জানাবেন।

এরপর সুলতান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করে দর্শনার্থীদের বইতে স্বাক্ষর করবেন এবং সেখানে একটি চারা রোপণ করবেন।

বাংলাদেশ ও ব্রুনাই দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির জন্য বিমান ও শিপিং সংযোগ সহজতর করার গুরুত্বের ওপর জোর দিচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী মোমেন রোববার সন্ধ্যায় সফর শেষে বিমানবন্দরে ব্রুনাই সুলতানকে বিদায় জানাবেন।
সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুলতান বলকিয়াহ ঢাকা আসছেন আজ

আপডেট সময় : ১২:১৯:০৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২