ঢাকা ০৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

পৃথিবী অপরিবর্তনীয় ‘জলবায়ু বিশৃঙ্খলার’ দিকে যাচ্ছে : জাতিসঙ্ঘ মহাসচিব

  • আপডেট সময় : ০৬:৪৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২
  • / 141
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জাতিসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বৃহস্পতিবার সতর্ক করেছেন যে পৃথিবী অপরিবর্তনীয় ‘জলবায়ু বিশৃঙ্খলার’ দিকে যাচ্ছে।

তিনি মিশরে আসন্ন জলবায়ু শীর্ষ সম্মেলনে বিশ্ব নেতৃবৃন্দকে নিঃসরণ কমাতে, জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি রক্ষা করতে এবং উন্নয়নশীল দেশগুলোকে নবায়নযোগ্য শক্তিতে তাদের স্থানান্তর ত্বরান্বিত করার লক্ষ্যে সহায়তা করে বিশ্বকে পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার আহ্বান জানান।

জাতিসঙ্ঘের মহাসচিব বলেন, ‘জলবায়ু পরিবর্তন সম্পর্কিত জাতিসঙ্ঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনের ২৭তম বার্ষিক সম্মেলন (কপ-২৭) আমাদের গ্রহের জন্য জলবায়ু বিশৃঙ্খলা এড়াতে প্রয়োজনীয় আস্থা ও উচ্চাকাঙ্ক্ষা পুনঃপ্রতিষ্ঠা করার জায়গা হতে হবে।’

তিনি বলেন, মিশরের শহর শারম আল-শেখে ৬ নভেম্বর শুরু হতে যাওয়া কপ-২৭-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ফলাফল হলো নির্গমন দ্রুত কমাতে সুস্পষ্ট রাজনৈতিক ইচ্ছা থাকা।

গুতেরেস বলেন, ‘এর জন্য উন্নত দেশ ও উদীয়মান অর্থনীতির মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি প্রয়োজন। আর যদি সেই চুক্তি না হয়, আমরা ধ্বংস হয়ে যাব।’

চুক্তিতে মহাসচিব বলেন যে, ধনী দেশগুলোকে বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংক এবং প্রযুক্তি সংস্থাগুলোর সহায়তার সাথে আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করতে হবে। যাতে উদীয়মান অর্থনীতিগুলো তাদের নবায়নযোগ্য শক্তিতে স্থানান্তর গতিশীল করতে সহায়তা করে।

তিনি আরো বলেন, গত কয়েক সপ্তাহের প্রতিবেদনে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির একটি পরিষ্কার ও সতর্কমূলক চিত্র দেখা গেছে, যেখানে গ্রিনহাউস গ্যাস নির্গমন রেকর্ড মাত্রায় বৃদ্ধি পাচ্ছে। যেখানে বিজ্ঞানীদের ভাষ্য মতে, ২০৩০ সালের মধ্যে ৪৫ শতাংশ কমানো প্রয়োজন।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ২০১৫ সালে গৃহীত যুগান্তকারী প্যারিস চুক্তিতে বলা হয়েছিল যে এই শতাব্দীর শেষ নাগাদ প্রাক-শিল্প সময়ের তুলনায় বৈশ্বিক তাপমাত্রা সর্বাধিক দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে এবং তা যতটা সম্ভব এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি হবে।

গুতেরেস বলেছেন যে, গ্রিনহাউস গ্যাস নির্গমন এখন ১০ শতাংশ বৃদ্ধির পথে এবং শতাব্দীর শেষ নাগাদ বর্তমান নীতির অধীনে তাপমাত্রা দুই দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বাড়বে।

তিনি সতর্ক করে বলেন, ‘এর অর্থ এই দাঁড়ায় যে আমাদের গ্রহ এমন এক অবস্থায় যাচ্ছে যেখানে জলবায়ু বিশৃঙ্খলাকে অপরিবর্তনীয় করে তুলবে এবং চিরতরে তাপমাত্রা বৃদ্ধি ঘটাবে।’

সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পৃথিবী অপরিবর্তনীয় ‘জলবায়ু বিশৃঙ্খলার’ দিকে যাচ্ছে : জাতিসঙ্ঘ মহাসচিব

আপডেট সময় : ০৬:৪৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২