ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

ওমান উপকূলে ইসরাইলি বিলিয়নিয়ারের তেল ট্যাংকারে ড্রোন হামলা

  • আপডেট সময় : ০৭:০২:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২
  • / 173
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ওমান উপকূলে ইসরাইলি এক বিলিয়নিয়ারের সাথে সম্পর্কযুক্ত একটি তেল ট্যাকারে বোমা বহনকারী ড্রোন হামলা চালিয়েছে। ইরানের সাথে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে এই হামলা হলো বলে এক কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন।

মঙ্গলবার রাতে হামলাটি হলেও বুধবার পরিচয় প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা এ তথ্য জানান। ওই কর্মকর্তা জানান, এ ধরনের খবর প্রকাশ করার দায়িত্ব তার না থাকায় তিনি নিজের পরিচয় প্রকাশ করতে পারছেন না।

ওই অঞ্চলে জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ব্রিটিশ সামরিক সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন্স এপিকে বলেন, আমরা ঘটনাটি সম্পর্কে অবগত রয়েছি। ঘটনাটি তদন্ত হবে।

আঘাতপ্রাপ্ত তেল ট্যাংকারটি লাইবেরিয়ান পতাকাবাহী প্যাসিফিক জিরকন। এটি পরিচালনা করে থাকে সিঙ্গাপুরভিত্তিক ইস্টার্ন প্যাসিফিক শিপিং। এই কোম্পানির মালিক হলেন ইসরাইলি বিলিয়নিয়ার ইদান ওফার।

ইস্টার্ন প্যাসিফিক শিপিং এক বিবৃতিতে জানায়, গ্যাস-তেল বহনকারী প্যাসিফিক জিরকনের ওপর ওমান উপকূল থেকে প্রায় ১৫০ মাইল দূরে আঘাত হানা হয়েছে।

এতে বলা হয়, হামলায় কেউ হতাহত হয়নি বা কোনো দূষণের সৃষ্টি হয়নি। সকল ক্রু নিরাপদ রয়েছে। ট্যাংকারটিতে সামান্য ক্ষতি হয়েছে।

কেউ এই হামলার দায়দায়িত্ব স্বীকার না করলেও ইরানের ওপরই সন্দেহ নিবদ্ধ হচ্ছে। মধ্যপ্রাচ্যে দীর্ঘ দিন ধরেই ইসরাইল ও ইরান ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছে। ওই এলাকায় চলাচলকারী ইসরাইলের সাথে সম্পর্কযুক্ত জাহাজে প্রায়ই হামলা হয়।
সূত্র : আলজাজিরা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ওমান উপকূলে ইসরাইলি বিলিয়নিয়ারের তেল ট্যাংকারে ড্রোন হামলা

আপডেট সময় : ০৭:০২:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২