ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান

ভারতে ব্যবসার বহর কমানোর ঘোষণা অ্যামাজনের

  • আপডেট সময় : ০৯:৩৭:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২
  • / 248
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

গণছাঁটাই নিয়ে বিতর্কের মাঝেই ভারতে ব্যবসার পরিসর কমানোর বার্তা দিয়েছে অ্যামাজন। অনলাইন লার্নিং, ফুড ডেলিভারির পরে এবার ভারতে আরো কিছু পরিষেবায় ইতি টানা হতে পারে বলে সংস্থার মুখ্য কার্যমনির্বাহী কর্মকর্তা অ্যান্ডি জেসি জানিয়েছেন।

সম্প্রতি ভারতে কর্মীদের ছাঁটাই প্রক্রিয়া নিয়ে বিতর্কে জড়িয়েছে আমাজন। ভারতের শ্রম মন্ত্রণালয় থেকে সংস্থাকে নোটিস পাঠানো হয়েছে। এই পরিস্থিতি এই পরিস্থিতিতে চলতি মাসেই অনলাইন শিক্ষার সাথে জড়িত অ্যামাজন অ্যাকাডেমি এবং খাবার সরবরাহ পরিষেবা বন্ধ করার কথা ঘোষণা করেছিলেন অ্যামাজন কর্তৃপক্ষ।

বছর দু’য়েক আগে আগে জোম্যাটো এবং সুইগিকে পাল্লা দেয়ার জন্য এই পরিষেবা চালু করেছিল অ্যামাজন ইন্ডিয়া। বেঙ্গালুরুতে অ্যামাজনের এই পরিষেবা পাওয়া যেত। এ ছাড়াও দেশের নির্দিষ্ট কিছু এলাকায় তা চালুর হয়েছিল। জেসি সোমবার বলেছেন, ‘বর্তমান পরিস্থিতিতে আমরা সংস্থা খরচ কমানোর দিকে বিশেষভাবে নজর দিয়েছি।’ এই ব্যয়সঙ্কোচের প্রভাব আরো কিছু পরিষেবায় পড়তে পারে বলেন জানান তিনি।

আমাজনের তরফে সম্প্রতি ঘোষণা করা হয়েছিল, ১০ হাজার কর্মী ছাঁটাই করা হবে। তার পর আমাজনের ভারতীয় শাখা কর্মীদের স্বেচ্ছায় পদত্যাগের জন্য অনুরোধ জানিয়েছিল বলে খবর। তবে সে প্রসঙ্গে আমাজনের বক্তব্য, আদৌ গণছাঁটাই করা হয়নি। কর্মীরা স্বেচ্ছায় চাকরি থেকে ইস্তফা দিয়েছেন।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারতে ব্যবসার বহর কমানোর ঘোষণা অ্যামাজনের

আপডেট সময় : ০৯:৩৭:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২