ঢাকা ০২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

সম্পর্কোন্নয়নে সৌদি আরব যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট

  • আপডেট সময় : ০৯:১৮:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২
  • / 160
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তিন দিনের সফরে আজ বুধবার সৌদি আরব যাচ্ছেন। দু্দেশের মধ্যকার সম্পর্ক জোরদার করার লক্ষ্যে এই সফরকালে তিনি বিশ্বের বৃহত্তর তেল রফতানিকারক এবং দেশটির কার্যকর শাসকের সাথে গুরুত্বপূর্ণ বৈঠকও করবেন।

করোনাভাইরাস মহামারীর পর এটি হবে চীনা প্রেসিডেন্টের তৃতীয় বিদেশ সফর এবং সৌদি আরবের প্রথম ভ্রমণ।

‘দুদেশের মধ্যকার ঐতিহাসিক সম্পর্ক ও কৌশলগত অংশীদারিত্ব জোরদার’ করতে সৌদি বাদশাহ সালমানের আমন্ত্রণে এই সফরটি হচ্ছে বলে সরকারি সৌদি প্রেস অ্যাজেন্সি (এসপিএ) জানিয়েছে।

সফরকালে প্রাথমিকভাবে ২৯.২৬ বিলিয়ন ডলারের চুক্তি হবে বলে জানা গেছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, প্রেসিডেন্ট শি রিয়াদে প্রথম চীন-আরব শীর্ষ সম্মেলন এবং চীন-জিসিসি শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।

যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পাশ্চাত্য দেশের সাথে সম্পর্কে টানাপোড়েনের মধ্যে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নে চীনা প্রয়াসের মধ্যে এ সফর অনুষ্ঠিত হচ্ছে।

সূত্র : আলজাজিরা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সম্পর্কোন্নয়নে সৌদি আরব যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট

আপডেট সময় : ০৯:১৮:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২