ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি ও ছড়ানোকে অপরাধ বললেন শাহজালালে ৪ কেজি কুশসহ ভারতীয় নাগরিক আটক অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া

গর্ভপাত করাতে পুরুষের অনুমতি লাগবে

  • আপডেট সময় : ০৯:৪৭:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৭
  • / 267
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আমেরিকার ওকলাহামা রাজ্যে কোন নারী যদি গর্ভপাত করাতে চায় তাহলে তার সঙ্গীর অনুমতি লাগবে। নারী চাইলে তার একক সিদ্ধান্তে গর্ভপাত করাতে পারবে না। এ সংক্রান্ত একটি বিল সে রাজ্যে একধাপ এগিয়ে গেছে।

এ বিলটিতে বলা হয়েছে, কোন ডাক্তার গর্ভপাত করার আগে সংশ্লিষ্ট নারীর কাছ থেকে তার সঙ্গীর দেয়া লিখিত অনুমতির প্রয়োজন হবে।

তবে অনেকে এ ধরনের বিলের সমালোচনা করছেন। আমিরেকায় ১৯৭৩ সালে গর্ভপাত বৈধ করা হয়েছে। কিন্তু এর পক্ষে-বিপক্ষে দেশটিতে তীব্র মতপার্থক্য আছে।

ওকলাহোমার আইন-প্রণেতারা এমন এক সময়ে এ ধরনের বিল নিয়ে অগ্রসর হচ্ছেন, যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনকালে গর্ভপাত বিরোধী আন্দোলন জোরদার হচ্ছে।

প্রেসিডেন্ট ট্রাম্প এমন কথাও বলেছিলেন যে যেসব নারী গর্ভপাত করাবে তাদের শাস্তি হওয়া উচিত। এছাড়া একজন গর্ভপাত বিরোধী বিচারক নিয়োগের কথাও বলেছিলেন মি: ট্রাম্প।

তবে ওকালাহামা রাজ্যে যে বিলটি অগ্রসর হচ্ছে সেখানে ধর্ষিতা এবং যৌন নিপীড়নের শিকার নারীদের গর্ভপাতের ক্ষেত্রে ব্যতিক্রম রাখা হয়েছে।

এ বিলটি সামনে এনেছেন ওকলাহোমার আইন-প্রণেতা জাস্টিন হামফ্রে।

যেসব নারী গর্ভপাত করাতে চায় তাদের উদ্দেশ্য করে বলেন মি: হামফ্রে বলেন, ” আপনি যখন কোন সম্পর্কে জড়াতে যাচ্ছেন তখন আপনি জানেন যে এটা হতে পারে। সেজন্য আগে থেকেই সব ধরনের প্রস্তুতি নিন যাতে আপনি গর্ভবতী না হোন।”

ওকলাহোমা রাজ্যে গর্ভপাত বিরোধী বিভিন্ন ধরনের কড়া বিধি-নিষেধ আছে।

ধারনা করা হচ্ছে নতুন উত্থাপিত এ বিলটি এ বছরের শেষের দিকে ভোটে দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গর্ভপাত করাতে পুরুষের অনুমতি লাগবে

আপডেট সময় : ০৯:৪৭:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৭